ফরিদপুরের সালথায় নির্বাচনী আচরণ বিধিমালা ও আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
আসন্ন ১১ ই নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ফরিদপুরের সালথায় নির্বাচনী আচরণ বিধিমালা ও আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলার আটটি ইউনিয়নের প্রার্থীদের সাথে মতবিনিময় সভার আয়োজন করেন উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ তাছলিমা আকতারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান, সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সালথা-নগরকান্দা সার্কেল মোঃ সুমিনুর রহমান, সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোহাম্মাদ হাবিবুর রহমান, সালথা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ, উপজেলা নির্বাচন কর্মকর্তা তেলায়ত হোসেন সহ উপজেলা রির্টানিং অফিসারবৃন্দ। এসময় উপজেলার ৮টি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী, সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী ও সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীগন উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় বক্তারা নির্বাচন সুষ্ঠু সুন্দর ও নিরপেক্ষ হবে বলে সবাইকে আসস্থ করেন। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে যা যা করা দরকার, সব ব্যবস্থাই গ্রহন করা হবে।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
Link Copied