ফেরি উদ্বারে প্রাথমিক পর্যাবেক্ষণ শুরু
মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে ডুবে যাওয়া ফেরি আমানত শাহ উদ্ধারে কাজ শুরু করেছে বেসরকারী সংস্থা জেনুইন এন্টারপ্রাইজ লিমিটেড এর ডুবরী দল। সোমবার দুপুর পৌনে ১টার দিকে ৫ নম্বর ঘাটে কোম্পানির ডুবুরি দল ফেরিটি পর্যবেক্ষণ করেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন জেনুইন কোম্পানি এন্টারপ্রাইজের ডুবুরি দলের প্রধান আব্দুর রহমান। তিনি জানান, সোমবার সকালে ৫০ সদস্যের ডুবুরি দলটি পাটুরিয়া ঘাটে পৌঁছায়। তারা প্রাথমিক পর্যাবেক্ষণের কাজ শুরু করেছেন। ডুবুরি দলের প্রধান আব্দুর রহমান জানান, চট্টগ্রাম থেকে উদ্ধারকারী ৬টি বার্স ক্রেন নদীপথে রোববার রাতে রওনা দিয়েছে। ক্রেনগুলো মঙ্গলবার দুপুরের দিকে পাটুরিয়া ঘাটে পৌঁছাবে। প্রতিটি পন্টুনের ৪০০ টন টানার সক্ষমতা আছে।সম্পূর্ণ মালামাল এসে পৌঁছলে, তিন থেকে চার দিনের মধ্যে ফেরিটি তোলা সম্ভব হবে বলে জানান তিনি।
বিআইডব্লিটিএর যুগ্ম পরিচালক ফজলুর রহমান বলেন, জেনুইন কোম্পানির মালিক আমাদের কাছে প্রায় দুই কোটি টাকা চেয়েছেন। আমরা ফেরি উদ্ধারের কাজ শুরু করতে বলেছি। ফেরি উদ্ধার কাজের সমস্ত ব্যয়ভার আমরা নেব। এর আগে শনিবার রাত পর্যন্ত উদ্ধারকারী জাহাজ হামজা ও প্রত্যয় অভিযান চালিয়ে ডুবে যাওয়া ফেরি থেকে ১৪টি যানবাহন ও ৪টি মোটরসাইকেল উদ্ধার করে।
বিআইডব্লিউটিএর কর্মকর্তারা জানান, পানিতে তলিয়ে থাকা ফেরির সব যানবাহন উদ্ধার করা হয়েছে। এ কারণে ফেরি পানিতে রেখেই শনিবার রাত সাড়ে ৮টার দিকে উদ্ধার অভিযান শেষ করা হয়েছে।
বিআইডব্লিউটিএ সূত্রে জানা যায়, আমানত শাহ ফেরির স্বাভাবিক সময়ের ওজন ৬০০ টন। কয়েক দিন পানিতে আংশিক ডুবে থাকায় এর ওজন হয়েছে প্রায় এক হাজার টনের মতো। পাটুরিয়া ঘাটে উদ্ধারকারী জাহাজ হামজা ও প্রত্যয়ের সক্ষমতা ৬০ টনের মতো। তাই ফেরিটিকে উদ্ধারের জন্য চট্টগ্রামের বেসরকারি কোম্পানি জেনুইন এন্টারপ্রাইজের সঙ্গে মৌখিক চুক্তি করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিটিএ)।
জেনুইন এন্টারপ্রাইজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বদিউল আলম বলেন, আমরা চেষ্টা করব যাতে ফেরিটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা পারি।
এমএসএম / এমএসএম
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস
দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন
Link Copied