পাইকগাছার হরিঢালী ইউপি নির্বাচনে সকল প্রস্তুতি সম্পন্ন
২ নভেম্বর মঙ্গলবার খুলনা জেলার পাইকগাছা উপজেলার হরিঢালী ইউনিয়ন পরিষদে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। সকাল ৮ টা থেকে বিকাল চারটা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে ৬৩ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। অনুষ্ঠেয় ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন উপলক্ষে নির্বাচনী এলাকায় বৈধ অস্ত্রসহ চলাচল ও অস্ত্র প্রদর্শনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট এলাকায় ভোট গ্রহণের পূর্বের সাত দিন, ভোট গ্রহণের দিন এবং ভোট গ্রহণের পরের পাঁচ দিনসহ মোট ১৩ দিন সকল বৈধ অস্ত্রের লাইসেন্সধারীগণ অস্ত্রসহ চলাচল বা অস্ত্র প্রদর্শন করতে পারবেন না।নির্বাচন কাজে আইনশৃঙ্খলা রক্ষার সাথে সম্পৃক্ত সকল বাহিনীর সদস্য ও বিভিন্ন সরকারি, আধাসরকারি, বেসরকারি দপ্তর, আর্থিক প্রতিষ্ঠান এবং স্থাপনাসমূহে নিয়োজিত নিরাপত্তা প্রহরীদের ক্ষেত্রে এ আদেশ প্রযোজ্য হবে না।
এ নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।খুলনা জেলা ম্যাজিস্ট্রেট স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে এসকল তথ্য জানানো হয়েছে। এছাড়াও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আইন শৃঙ্খলা বাহিনীর সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নির্বাচনে তিনজন চেয়ারম্যানসহ ৬৩ সংরক্ষিত ও সাধারণ সদস্য প্রার্থী প্রতিদ্বন্দ্বী করছেন। হরিঢালী ইউনিয়নে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী গোলাম মোস্তার মৃত্যুতে গত ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত নির্বাচন স্থগিত ঘোষনা করেন নির্বাচন কমিশন। বর্তমানে ৩ জন চেয়ারম্যান,১২ জন সংরক্ষিত ও ৪৮ জন সাধারণ সদস্য প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। নির্বাচনে ২২ হাজার ৫ শতাধিক ভোটার ৯ টি ওয়ার্ডে ১০টি কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন বলে উপজেলা নির্বাচন অফিসার কামাল উদ্দীন আহমেদ বলেন।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত