ঢাকা মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

বাউফলে নৌকার সমর্থকদের উপর প্রকাশ্য গুলি বর্ষণ


বাউফল প্রতিনিধি  photo বাউফল প্রতিনিধি
প্রকাশিত: ১-১১-২০২১ বিকাল ৫:২১

পটুয়াখালীর বাউফলের নওমালা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী অ্যাড. কামাল হোসেন বিশ্বাসের কর্মী সমর্থকদের লক্ষ্য করে বিদ্রোহী প্রার্থী শাহজাদা হাওরাদারের ক্যাডারেরা প্রকাশ্য গুলি বর্ষণ করেছেন এমন অভিযোগ পাওয়া গেছে। সোমবার বেলা  ১২টার দিকে নওমালা ইউনিয়ন নগরের হাটে এঘটনা ঘটে। গুলি বর্ষণের ঘটনায় নওমালার নগরের হাট এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থলে রয়েছেন। এছাড়াও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। 
স্থানীয় সূত্র জানায়, ঘটনার দিন নৌকার প্রার্থীর বড় বোন মমতাজ বেগম (৫৩) কয়েকজন নারী সমর্থক নিয়ে ৬ নম্বর ওয়ার্ডে গণসংযোগে গেলে বিদ্রোহী প্রার্থী শাহজাদা হাওলাদারের সমর্থক ওহাব, বেল্লাল ও সোহাগসহ ২০/২৫ জনের একটি দল তাদেরকে হেনস্থা করে। এ খবর জানাজানি হলে নৌকার সমর্থকরা তাদেরকে উদ্ধারের জন্য রওয়ানা হলে নগরের হাটে বিদ্রোহী প্রার্থী শাহজাদা হাওলাদারের বাড়ির সামনে থেকে নৌকার সমর্থকদের লক্ষ্য করে ৪/৫ রাউন্ড গুলি করা হয়। এসময় ২০০ গজের মধ্যেই পুলিশ অবস্থান করছিল।
ঘটনার সময় পাশের বিল্ডিংয়ের ছাদ থেকে ধারন করা ১৯ সেকেন্ডের একটি ভিডিও দেখে যায়, বিদ্রোহী প্রার্থী  শাহজাদা হাওলাদারেরর ক্যাডার  মো. মিজান ওরফে পিস্তল  মিজান (৩৫) শর্টগান  দিয়ে নৌকার কর্মী সমর্র্থকদের উপর গুলি বর্ষণ করেন। সাথে আরও কয়েকজন ইট পাটকেল নিক্ষেপ করছেন। 
নৌকার প্রার্থী কামাল হোসেন বিশ্বাস অভিযোগ করেন, প্রধান নির্বাচন কমিশনারের বড় ভাই আবু তাহের খান বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করে প্রশাসনকে বিভ্রান্ত করছেন। যার কারণে পুলিশ প্রশ্নবিদ্ধ ভূমিকা পালন করছেন। এলাকার বাহির থেকে প্রচুর সংখ্যক সন্ত্রাসী বাহিনী এনে নওমালার ভোটারদের জিম্মি করে ভোটারদের ভোট কেন্দ্রে যেতে নিষেধ করছেন এবং নৌকার গণসংযোগ করতে দিচ্ছে না। 
এ বিষয়ে বিদ্রোহী প্রার্থী শাহজাদা হাওলাদার জানান, সকাল ৮টায় আমি ৮ নং ওয়ার্ডে গণসংযোগে যাই, ৯টায় শুনি আমার বাসা কোপায়। আমার বাড়িতে কেয়ারটেকার ছাড়া কোন লোক ছিল না। গুলি করার কথা মিথ্যা এবং উদ্দেশ্য প্রনোদিত। 
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল মামুন গুলির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রার্থী শাহজাদা হাওলাদারের সমর্থক মিজান এ ঘটনা ঘটিয়েছে। আমরা ঘটনাস্থলে আছি, এখন পরিস্থিতি শান্ত আছে। 

উপজেলা নির্বাহী অফিসার মো. আল আমিন জানান, ঘটনার পর আমরা ঘটনাস্থলে যাই। ওসি সাহেবের মাধ্যমে জানতে পারি ৩ রাউন্ডের মত গুলি ছুড়েছে। তবে এখন পরিবেশ নিয়ন্ত্রণে রয়েছে। 

এমএসএম / এমএসএম

সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি ও শাহাদাতে কারবালার তাৎপর্য শীর্ষক আলোচনা সভা

নানা আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জয়পুরহাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

টাঙ্গাইল পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান

মাদ্রাসা ছাত্রী ধর্ষণের দায়ে ধর্ষকের মৃত্যুদণ্ড

নেত্রকোণায় তিন উপজেলা ও তিন পৌর শাখার ছাত্রদলের নতুন আংশিক কমিটি অনুমোদন

বাগেরহাটের মোল্লহাটে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে কৃষক নিহত

অভয়নগরে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

বিলাইছড়িতে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করলেন ইউএনও মো. জাকির হোসেন

মোহনগঞ্জে পল্লী উন্নয়ন দিবস উদযাপন

শালিখায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত

মান্দায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

রাজনগরে স্ত্রীকে হত্যা করে মাটিতে পুঁতে রাখার অভিযোগে স্বামী গ্রেফতার