ঢাকা সোমবার, ৬ জুলাই, ২০২৬

কলমা ইউপিতে নৌকার পক্ষে চেয়ারম্যান ময়নার গণসংযোগ


সোহানুল হক পারভেজ, তানোর photo সোহানুল হক পারভেজ, তানোর
প্রকাশিত: ২-১১-২০২১ দুপুর ১১:২৮

রাজশাহীর তানোরের কলমা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী বর্তমান চেয়ারম্যান মাইনুল ইসলাম স্বপনের বিজয় নিশ্চিত করতে নৌকার পক্ষে গণসংযোগ করেছেন তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও যুবলীগের সভাপতি জনাব লুৎফর হায়দার রশিদ ময়না।

জানা গেছে, আজ (২ নভেম্বর) দিনব্যাপী তিনি কমলা ইউপির দরগাডাঙ্গা বাজারে গণসংযোগ করেন। এদিকে, একই দিন দরগাডাঙ্গা বাজারে ইউপি আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত কর্মিসভায় তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিক নির্দেশনামুলক বক্তব্য দেন।

এ সময় তিনি উপস্থিত ভোটারদের উদ্দেশে বলেন, এলাকার উন্নয়নে নৌকার কোনো বিকল্প নেই। তাই উন্নয়নের সঙ্গে সম্পৃক্ত থাকতে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। নারীর ক্ষমতায়ন, কুটিরশিল্প, ক্ষুদ্র ও মাঝারি শিল্প স্থাপন, যৌতুক-মাদক, নারী নির্যাতন-বাল্যবিয়ে, ইভটিজিং-সন্ত্রাস, জঙ্গিবাদ প্রতিরোধে সকলকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আশার আহ্বান জানিয়ে তিনি আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়ন ও অর্জনের চিত্র তুলে ধরে আসন্ন নির্বাচনে নৌকার পক্ষে ভোট প্রার্থনা করে স্থানীয় সাংসদের পক্ষ থেকে বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস ও সার্বিক সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন।

তিনি স্থানীয় সাংসদের পক্ষ থেকে এলাকার বিভিন্ন সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়ে বলেন, আসন্ন ইউপি নির্বাচনে এলাকার উন্নয়নের স্বার্থে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে হবে আপনাদেরই জন্য।

তিনি আরো বলেন, নৌকা উন্নয়ন ও গণতন্ত্রের প্রতীক, তাই নৌকার বিজয় নিশ্চিত করতে আপনাদের ঐক্যবদ্ধভাবে কাজ করে নিজে ও অন্যকে ভোট প্রদানে উৎসাহী করতে হবে।

এমএসএম / জামান

চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি ৬৯৫ গ্রাম হেরোইন সহ একই পরিবারের ৪ জন আটক

ভোলার সমাজসেবা অফিসে ওপেন সিক্রেট: চাহিদা মতো বকশিস না দিলে ফাইলবন্দি এতিমখানার অনুদান

আদমদীঘিতে মদ ও গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা

ত্রিশালে আড়াইফুট উচ্চতার শফিকুলকে স্বাবলম্বী হওয়ার জন্য সামগ্রী দিলেন ইউএনও

ব্রাহ্মণবাড়িয়া শহরের পুকুর-খাল-জলাশয় রক্ষায় ঢেউ'র ৭ দফা দাবি বাস্তবায়নে কর্মসূচি

উত্তাল সমুদ্রে বিচ্ছিন্ন হাতিয়ায় বন্ধ নৌ চলাচল

১৭ বছরে পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে অপব্যবহার করা হয়েছে,এসপি শামীমা পারভীন

মনপুরায় অন্ধ বাবার পরিবার এখনো ঝুঁকিপূর্ণ ঘরে, নিরাপদ আশ্রয়ের জন্য প্রয়োজন আরও ৮ হাজার টাকা

ঠাকুরগাঁওয়ে মাদকসহ নারী গ্রেপ্তার

বোয়ালমারীতে বহিস্কৃত বি এন পি নেতার বিরুদ্ধে মাদ্রাসার জমি দখলের অভিযোগ

গুরুদাসপুরে ইসলাম ধর্ম অবমাননা করে হিন্দু যুবকের ফেসবুক পোস্ট, গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

মাদারীপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

ময়মনসিংহে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন