ঢাকা রবিবার, ২ আগস্ট, ২০২৬

বোয়ালমারীতে বাপাউবোর কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত


বোয়ালমারী প্রতিনিধি  photo বোয়ালমারী প্রতিনিধি
প্রকাশিত: ২-১১-২০২১ দুপুর ১১:৩১

বাংলাদশ পানি উন্নয়ন বোর্ড ফরিদপুরের উদ্যোগে সোমবার (১ নভেম্বর) বোয়ালমারীতে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সমন্বিত পানিসম্পদ পরিকল্পনা ও ব্যবস্থাপনা প্রকল্পের (দ্বিতীয় পর্যায়) অধীন কান্দর বিল উপ-প্রকল্পের আওতায় উপজেলার হাসামদিয়া স্কুল মাঠে এ মাঠ দিবসের আয়োজন করা হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফরিদপুরের কারিগরি সহযোগিতায় এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দক্ষিণ হাসামদিয়া পানি ব্যবস্থা দলের সভাপতি মো. তারা মোল্যা।

উন্নত জাতের বিনা ধান-১৭ চাষাবাদে কৃষকদের উদ্বুদ্ধ করতে এবং কৃষি ফসলের বিভিন্ন রোগব্যাধি ও প্রতিষেধক বিষয়ে সচেতনতা বাড়াতে এ মাঠ দিবসে প্রধান অতিথির বক্তব্য রাখেন বোয়ালমারী উপজেলা কৃষিকর্মকর্তা প্রীতম কুমার হোড়। পানি উন্নয়ন বোর্ডের সিনিয়র ফ্যাসিলিটেটর মোস্তফা কামালের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপ-সহকারী কৃষি কর্মকর্তা লিখন শেখ, আলমগীর হোসেন,আবু বক্কার সিদ্দিক, ওয়ালিদ হাসান,পানি উন্নয়ন বোর্ডের এস,এফ আমীর হোসেন খান,সি এফ সাইদুর রহমান,মামুনুর রশিদ ও জামিরুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠান শেষে কৃষকদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এমএসএম / জামান

বারহাট্টা উপজেলা ছাত্রদলের আনন্দ মিছিল অনুষ্ঠিত

রৌমারীতে ভিটেমাটি ফিরে পেতে চায় উচ্ছেদ হওয়া, রাস্তায় দিনাতিপাত পরিবার

ধামইরহাটে দাতা সদস্যদের বঞ্চিত করে কমিটি গঠন ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সিংগাইরে জমে থাকা ময়লার ভাগাড় পরিষ্কারে নেমেছে একদল সেচ্ছাসেবক

চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগ ঠিকাদার কল্যান সমিতির কমিটি গঠন

কালাই প্রেসক্লাবের নতুন নেতৃত্ব: সভাপতি ডলার, সম্পাদক পাভেল

হাজীগঞ্জে ৩ প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা

গাজীপুরে সাংবাদিকদের কর্মশালা: পেশাদারিত্ব ও আপসহীন সত্যের আহ্বান

চট্টগ্রাম প্রেস ও র‌্যাব-৭ এর মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

নওগাঁয় কাঁচা মরিচের ঝাঁজে দিশেহারা সাধারণ ক্রেতা

পটুয়াখালীতে প্রতি মাসে কোটি টাকার সাপের বিষের সম্ভাবনা, তবু সংকটে দেশের একমাত্র স্নেক ভেনম ফার্ম

নদী গর্ভে বসতভিটা বিলিন হওয়ার ভয়ে সঞ্চয়কৃত টাকায় জমি কিনে বিপাকে জেলে পরিবার

আদালতে আত্মসমর্পণের পর জামিন নামঞ্জুর: কারাগারে গেলেন ছাত্রলীগ নেতা তোহা