ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

জলবায়ু সম্মেলনে ঢুকতে পারলেন না হুইলচেয়ারে বসা ইসরায়েলি মন্ত্রী


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২-১১-২০২১ দুপুর ১১:৩৬

জলবায়ু সংকট থেকে বিশ্বকে বাঁচানোর লড়াইয়ে স্কটল্যান্ডের গ্লাসগোয় চলছে জাতিসংঘের জলবায়ু বিষয়ক সম্মেলন কপ-২৬। বৈশ্বিক উষ্ণতা নিয়ন্ত্রণে আনার লক্ষ্যে বিশ্বের বিভিন্ন দেশের সরকার, রাষ্ট্রপ্রধান ও বিভিন্ন সংস্থার ২৫ হাজারের বেশি সদস্যের অংশগ্রহণে গত রোববার এই সম্মেলন শুরু হয়।

তবে জলবায়ু সম্মেলনে অংশ নিতে হুইলচেয়ারে করে গ্লাসগোর সম্মেলনস্থলে পৌঁছালেও সেখানে ঢুকতে পারেননি ইসরায়েলের একজন মন্ত্রী। সোমবার (১ নভেম্বর) তিনি সম্মেলনস্থল থেকে ফিরে যান। কারণ হুইলচেয়ারে বসে জলবায়ু সম্মেলনে প্রবেশের কোনো সুযোগ নেই।

ইসরায়েলের ওই মন্ত্রীর নাম কারিন এলহারার। সম্মেলনে প্রবেশ করতে না পারার বিষয়টি সোমবার তিনি নিজেই প্রকাশ্যে আনেন। মঙ্গলবার (২ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

জলবায়ু সম্মেলনে প্রবেশ করতে না পেরে কারিন এলহারার নামের ওই ইসরায়েলি মন্ত্রী যারপরনাই ব্যথিত। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে তিনি বলেছেন, এটি খুবই দুঃখের বিষয় যে, নিজেদের আয়োজিত বিভিন্ন অনুষ্ঠান ও সম্মেলনে (হুইলচেয়ারে করে) প্রবেশের সুযোগ রাখে না জাতিসংঘ।

এদিকে এই ঘটনায় বেশ ক্ষুব্ধ ইসরায়েলও। ইসরায়েলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের নেতৃত্বে জলবায়ু সম্মেলনে অংশ নেওয়া ইহুদি এই দেশটির প্রতিনিধি দলের এক কর্মকর্তা জানিয়েছেন, বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে আয়োজকদের কাছে অভিযোগ করবেন তারা।

ওই কর্মকর্তা আরও জানান, ইসরায়েলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেট বলেছেন- কারিন এলহারারকে প্রবেশের সুযোগ করে দেওয়া না হলে মঙ্গলবার জলবায়ু সম্মেলনে অংশ নেবেন না তিনি।

এদিকে ইসরায়েলে নিযুক্ত যুক্তরাজ্যের রাষ্ট্রদূত নেইল উইগান এই ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন। এমনকি ইসরায়েলি মন্ত্রী কারিন এলহারারের কাছে ক্ষমাপ্রার্থনাও করেছেন তিনি।

টুইটারে দেওয়া এক বার্তায় তিনি লিখেছেন, ‘আমরা এমন একটি জলবায়ু সম্মেলন চাই, যেখানে সবাই অংশ নিতে পারবে এবং সবাইকেই স্বাগত জানানো হবে।’

এদিকে জেমস ক্লেভারলি নামে যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, ইসরায়েলি মন্ত্রী কারিন এলহারার হুইলচেয়ারে বসা অবস্থায় সম্মেলনে অংশ নিতে না পারায় তিনি খুবই হতাশ হয়েছেন।

টুইটারে তিনি বলেন, ‘জলবায়ু সম্মেলনের ভেন্যুটি সকলের জন্য প্রবেশযোগ্য হিসেবেই প্রস্তুত করা হয়েছে। আমি এ বিষয়ে মন্ত্রীর সঙ্গে কথা বলেছি এবং আগামীকাল তার সঙ্গে দেখা করার জন্য মুখিয়ে আছি।’

এমএসএম / এমএসএম

পাইলট-ক্রুদের তথ্য আগেই পাঠিয়েছিল আমিরাত, ছাড়পত্র দিয়েছিল ইসরায়েলও

নথিবিহীন অভিবাসীদের বহিষ্কারে নতুন বিধিমালায় চূড়ান্ত অনুমোদন ইইউর

ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী

ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা

ভারতে বিমানবাহিনীর হেলিকপ্টার থেকে ফেলা ত্রাণ মাথায় পড়ে বৃদ্ধ নিহত

শর্তপূরণ না হওয়া পর্যন্ত হরমুজ খোলা হবে না

ভারতের নৌবাহিনীর সেনাকে মিথ্যা প্রেমের ফাঁদে ফেলে স্পর্শকাতার তথ্য হাতিয়ে নিয়েছে পাকিস্তানের নারী গোয়েন্দা

সাধারণ মানুষকে সেনা প্রশিক্ষণ দেওয়া শুরু করল ইরান

প্রথমে প্রার্থনা করতে বলেন, এরপর পেছন থেকে আঘাত করেন কো-পাইলট

জাপানি নাগরিক হত্যার অভিযোগে মার্কিন নৌ সদস্য আটক

এক ডলারে মিলছে ২৭ লাখ ইরানি রিয়াল

বিশ্বের বেশিরভাগ মানুষের মৃত্যু হয় যে ১০ কারণে

পাকিস্তানি ও ভারতীয়দের চেয়ে গড় আয়ু বেশি বাংলাদেশিদের