ঢাকা মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

পাংশায় তালাকপ্রাপ্ত স্ত্রীর ঘরে ঢুকে স্কুলশিক্ষক আটক


শামীম হোসেন, পাংশা photo শামীম হোসেন, পাংশা
প্রকাশিত: ৮-৬-২০২১ দুপুর ৩:৮

তালাকপ্রাপ্ত স্ত্রীর বাড়িতে গিয়ে থানা পুলিশের হাতে আটক হলেন পাংশা উপজেলার কশবামাজাইল ইউনিয়নের দড়ি বাংলাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. তুহিন মোল্লা। গত রোববার (৬ জুন) রাজবাড়ীর কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের বিশ্বই সাওরাইল গ্রামের মনিরুল ইসলাম মণ্ডলের মেয়ে তালাকপ্রাপ্ত স্ত্রী সুমাইয়ার বাড়িতে গিয়ে আটক হন তিনি। শিক্ষক তুহিন মোল্লা কশবামাজাইল ইউনিয়নের গাংধারাই গ্রামের গাংধারই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক সামসুল আলী মোল্লার ছেলে। 

এ বিষয়ে মনিরুল ইসলাম বলেন, তুহিন মোল্লার ঘরে স্ত্রী ও দুই সন্তান থাকা সত্ত্বেও আমার মেয়ে সুমাইয়ার সাথে প্রেম-ভালোবাসার সম্পর্ক গড়ে তলে। এই প্রেম-ভালোবাসাকে কেন্দ্র করে জানুয়ারি মাসের প্রথম দিকে তাদের বিয়ে হয়। কিন্তু সুমাইয়া এবং তুহিনের বিয়ের প্রায় ১৭ দিনের মাথায় সুমাইয়াকে তালাক দেয়ার কারণে গ্রাম্য সালিশে শিক্ষক তুহিন মোল্লাকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়। পরে কিছুদিন না যেতে‍ই ওই শিক্ষক সুমাইয়াকে আবারো বিভিন্ন ধরনের লোভ-লালসা প্রলোভন দেখিয়ে স্বামী-স্ত্রীর পরিচয় দিয়ে পাংশার জাহাঙ্গীর নামে একজনের বসায় ২-৩ দিন অবস্থান করাসহ বিভিন্ন এলাকায় বিভিন্ন আত্মীয়স্বজনের বাড়িতে নিয়ে স্বামী-স্ত্রীর পরিচয় দিয়ে অবস্থান করে।

তিনি ‍আরো বলেন, বিষয়টি জনার পরপরই তুহিনের সাথে‍ই আমার মেয়ের যোগাযোগ বন্ধ করে দেই এবং তুহিনকে আমার বাড়িতে না আসার জন্য কড়া হুঁশিয়ারি প্রদান করি। তারপরও তুহিন আমর বাড়ির আশপাশে ঘোরাঘুরি করে এবং গত রবিবার আমার মেয়ে বাড়িতে থাকা অবস্থায় বাড়িতে ঢুকে আমার মেয়ের ঘরে প্রবেশ করে। পরে আমার স্ত্রী (সুমাইয়ার মা) তাকে আটকে রেখে পুলিশে খবর দেয়। পরে কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্র্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমানের নেতৃত্বে কালুখালী থানা পুলিশ মো. তুহিন মোল্লাকে আটক করে সুমাইয়াসহ কালুখালী থানায় নিয়ে যায়।

এ বিষয়ে সুমাইয়ার চাচা সিরাজুল মেম্বারের সাথে কথা হলে তিনি জানান, দুদিনের মধ্যে শিক্ষক তুহিন মোল্লা সুমাইয়াকে বিয়ে করবে- এই আশ্বাসে থানা থেকে ছাড় পেয়েছে।

কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান ‍এ বিষয়ে জানান, উভয়পক্ষের অভিভাবক সমঝোতার কথা বলে থানা থেকে তাদের স্ব-স্ব বাড়িতে নিয়ে যান। 

এমএসএম / জামান

মনপুরায় বিদ্যুৎ সংকটে ক্ষোভ: বিদ্যুৎ অফিসে বিক্ষুব্ধ জনতার তালা

মেসার্স ভোলাহাট ফিলিং স্টেশনে তেল আসার আগেই পথিমধ্যে পাচার; ট্রলি সহ তেলবাহী গাড়ি জব্দ

আত্রাইয়ে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত ও আলোচনা সভা অনুষ্ঠিত

বাগেরহাটে জাতীয় আইন- সহায়তা -২০২৬ পালন

বেলাবোতে যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতনের অভিযোগ

বাঘায় দুই অস্বচ্ছল শিক্ষার্থীর পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা শামীম সরকার

পটুয়াখালীতে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত: সেরা প্যানেল আইনজীবীদের পুরস্কৃত

চন্দনাইশে উদ্যোক্তা ফাউন্ডেশনের কর্মশালা ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

লোহাগাড়ার সেই জাঙ্গালিয়ায় সড়ক দুর্ঘটনা, এবার মাইক্রো খাদে পড়ে নিহত ৩

প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল

সন্দ্বীপে সহিংসতা, মাদক ও নৌভাড়া নিয়ে উদ্বেগ: সাংবাদিকদের সাথে আলাউদ্দিন সিকদারের মতবিনিময়

প্রথম বাংলাদেশি ব্যবসায়ী হিসেবে এই আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন আরিফুর রহমান মহিন

বরগুনায় শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের জরাজীর্ণ ভবন পরিদর্শনে, জেলা প্রশাসক