ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

পাকিস্তানে বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২-১১-২০২১ দুপুর ২:২০

পাকিস্তানে এক বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা করা হয়েছে। দেশটির করাচির কোরাঙ্গি এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ সোমবার এই তথ্য জানায় বলে মঙ্গলবার (২ নভেম্বর) এক প্রতিবেদনে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম দ্য ডন।

করাচি শহরের কোরাঙ্গি এলাকার পুলিশ কর্মকর্তা (এসএইচও) সালিম শাহজাদ জানিয়েছেন, নিহত ওই ব্যবসায়ীর নাম শামসুদ্দিন। ৫৫ বছর বয়সী ওই ব্যক্তি অন্ধ ছিলেন এবং কোরাঙ্গির গরিব নওয়াজ চকে তিনি হত্যাকাণ্ডের শিকার হন। পরে তার মৃতদেহ উদ্ধার করে জিন্নাহ পোস্টগ্রাজুয়েট মেডিকেল সেন্টারে নেওয়া হয়।

সালিম শাহজাদ আরও জানিয়েছেন, নিহত ওই ব্যক্তি অন্ধ ছিলেন। তিনি মূলত বাংলাদেশ থেকে এখানে এসেছিলেন এবং এখানে তার পরিবারের কেউ নেই।

এই পুলিশ কর্মকর্তা জানান, নিহত শামসুদ্দিন কোরাঙ্গি এলাকায় আখের রস বিক্রি করতেন। প্রাথমিকভাবে শোনা যাচ্ছে যে, তার ব্যবসার ওপরে হয়তো কারও কুনজর পড়েছিল।

হত্যাকাণ্ডের পর অভিযুক্তরা নিহত শামসুদ্দিনের টাকা ও মোবাইল ফোন নেয়নি বলেও জানান তিনি।

এমএসএম / এমএসএম

পাইলট-ক্রুদের তথ্য আগেই পাঠিয়েছিল আমিরাত, ছাড়পত্র দিয়েছিল ইসরায়েলও

নথিবিহীন অভিবাসীদের বহিষ্কারে নতুন বিধিমালায় চূড়ান্ত অনুমোদন ইইউর

ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী

ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা

ভারতে বিমানবাহিনীর হেলিকপ্টার থেকে ফেলা ত্রাণ মাথায় পড়ে বৃদ্ধ নিহত

শর্তপূরণ না হওয়া পর্যন্ত হরমুজ খোলা হবে না

ভারতের নৌবাহিনীর সেনাকে মিথ্যা প্রেমের ফাঁদে ফেলে স্পর্শকাতার তথ্য হাতিয়ে নিয়েছে পাকিস্তানের নারী গোয়েন্দা

সাধারণ মানুষকে সেনা প্রশিক্ষণ দেওয়া শুরু করল ইরান

প্রথমে প্রার্থনা করতে বলেন, এরপর পেছন থেকে আঘাত করেন কো-পাইলট

জাপানি নাগরিক হত্যার অভিযোগে মার্কিন নৌ সদস্য আটক

এক ডলারে মিলছে ২৭ লাখ ইরানি রিয়াল

বিশ্বের বেশিরভাগ মানুষের মৃত্যু হয় যে ১০ কারণে

পাকিস্তানি ও ভারতীয়দের চেয়ে গড় আয়ু বেশি বাংলাদেশিদের