ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

কোটালীপাড়ায় প্রতিবন্ধী ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ দাবি


গোপালগঞ্জ প্রতিনিধি  photo গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২-১১-২০২১ দুপুর ২:৩০

গোপালগঞ্জের কোটালীপাড়ায় সেলিম মিয়া তাজ (৪০) নামে এক প্রতিবন্ধী ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ দাবি করেছে দুই যুবক। এ ঘটনায় তার স্ত্রী রেকসোনা বেগম বাদী হয়ে কোটালীপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

জানা যায়, উপজেলার মাচারতারা গ্রামের হাবিবুর রহমান তাজের ছেলে প্রতিবন্ধী সেলিম মিয়া তাজ। সোমবার (১ নভেম্বর) দুপুরে পশ্চিমপাড় থেকে অপহরণ করে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ কোটালীপাড়া উপজেলা শাখার সভাপতি তোতা মিয়া দাড়িয়ার কুশলা নামক স্থানে পরিত্যক্ত গোডাউনে প্রায় ৩ ঘণ্টা যাবৎ আটকে রেখে প্রতিবন্ধী সেলিম মিয়া তাজকে শারীরিক ও মানসিক নির্যাতন করে।

অপহরণকারীরা হলো- মাঝবাড়ী গ্রামের বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ কোটালীপাড়া উপজেলা শাখার সভাপতি মৃত তোতা মিয়া দাড়িয়ার ছেলে পলাশ দাড়িয়া ‍এবং একই গ্রামের ইউসুফ দাড়িয়ার ছেলে তপু দাড়িয়া। পরে কোটালীপাড়া থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে ব্যবসায়ী প্রতিবন্ধী সেলিম মিয়া তাজকে উদ্ধার করে কোটালীপাড়া থানা পুলিশের হেফাজতে নেয়।

এ ব্যাপারে সেলিম মিয়ার স্ত্রী রেকসোনা বেগম সাংবাদিকদের বলেন, আমার স্বামীকে অপহরণ করে আটকে রেখে পলাশ ও তপু মোবাইল ফোনে ৫ লাখ টাকার মুক্তিপণ দাবি করে হুমকি দেয়।  

এ বিষয়ে কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, অভিযোগ পেয়েছি। তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / জামান

বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন

নেত্রকোনার কলমাকান্দায় ৯ বছর আগে জমি কিনে দলিল পাননি,সাবেক এমপির বাড়িতে অবস্থান

নেত্রকোণার কলমাকান্দায় গ্রামীণ নারী সম্মাননা পেলেন ১০ নারী

শিবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নবীগঞ্জে ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ে ১১ মামলা, জরিমানা ২০ হাজার ৪০০ টাকা

পূজাকে ঘিরে হাটহাজারীতে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ

রৌমারী রাজিবপুরে পুজামন্ডপ ও বিভিন্ন অফিস পরিদর্শন করলেন জেলা প্রশাসন

বারনই নদী পুনরুজ্জীবন, দূষণমুক্ত ও দখলমুক্তকরণ প্রকল্প পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

পিরোজপুর সদর হাসপাতালে দুদকের অভিযান, ডেঙ্গু পরীক্ষায় বিলম্বসহ নানা অভিযোগ

গুরুদাসপুরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম

​ধ্বংসের মুখে নওগাঁর ঐতিহাসিক রাজবাড়ি, রক্ষায় প্রশাসনের উদ্যোগ জরুরি

পুলিশকে কুপিয়ে জখমের ঘটনায় আটক ২

ধামরাইয়ে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ