কালুখালীতে পরকীয়া করতে গিয়ে মোটরসাইকেল ফেলে পালালেন সাবেক ইউপি সদস্য
রাজবাড়ীর কালুখালীতে পরকীয়া করতে গিয়ে এলাকাবাসীর ধাওয়া খেয়ে মোটরসাইকেল ফেলে পালালেন সাবেক ইউপি সদস্য নজরুল ইসলাম (৫০)। নজরুল ইসলাম কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য। মঙ্গলবার (২ নভেম্বর) ভোররাতে ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মুরিঘাটা গ্রামে ঘটনাটি ঘটে। নজরুল ইসলাম লাড়ীবাড়ী গ্রামের মৃত মজিবর মাস্টারের ছেলে।
সরেজমিন জানা যায়, মুরিঘাটা গ্রামের মৃত তায়জেল মিয়ার মেয়ে ফরিদা খাতুনের সাথে প্রায় ৫ বছরের সম্পর্ক নজরুল ইসলামের। রাতের আঁধারে প্রায়ই নিতে আসত ফরিদা খাতুনকে। মঙ্গলবার ভোররাতেও নিতে আসে তাকে। এ সময় স্থানীয় লোকজন টের পেয়ে ধরতে গেলে মোটরসাইকেল ফেলে দুজনই দৌড়ে পালিয়ে যায়।
ফরিদা খানুনের ভাবি ফাতেমা বেগম বলেন, ইতিপূর্বে আমার ননদ ফরিদা খাতুনের দুবার বিবাহদেয়া হয়। প্রথম স্বামী মারা যায়। পরবর্তীতে আবারো বিবাহ দেয়া হয়। ফরিদার এরূপ আচরণের কারণে দ্বিতীয় স্বামীয় তাকে ছেড়ে চলে যায়। প্রায় ৫ বছর ধরে নজরুল ইসলামের সাথে সম্পর্কের কথা আমরা জানি। তবে এ পর্যন্ত হাতেনাতে ধরতে পরিনি৷ গত রাতে আমরা হাতেনাতে ধরার চেষ্টা করলে নজরুল ইসলাম ও আমার ননদ মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। এ সময় আমরা দুই বোতল যৌনউত্তেজক সিরাপ ও একজোড়া স্যান্ডেল পাই। মোটরসাইকেল কেউ যেন ভাংচুর না করে এজন্য আমরা ঘরের মধ্যে তালা দিয়ে রেখেছি।
এ ঘটনায় সাবেক ইউপি সদস্য নজরুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, ঘটনাটি ঘটেছে, আমি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম আলীকে পাঠিয়েছি। তিনি আসবেন তারপর আপনাদের সাথে কথা বলব।
সাওরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম আলী বলেন, বিষয়টি শোনার পর আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। মেয়ের পরিবারের লোকজন কাউকে ধরতে পরেনি। তবে মোটরসাইকেলটি ওই বাড়িতে আছে।
কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হাসান বলেন, বিষয়টি সম্পর্কে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / জামান
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত