পাংশায় সন্ত্রাসী কর্মকাণ্ড ও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত
রাজবাড়ী জেলা পরিষদ সদস্য আহমেদ হোসেন, তার ভাই আব্দুস সোবাহান ও আক্তার হোসেনের সাম্প্রতিক সময়ে সন্ত্রাসী কর্মকাণ্ড ও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ নভেম্বর) বিকেল ৫টায় রাজবাড়ীর পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের বাগলী বাজার জামে মসজিদসংলগ্নে এ সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ অন্যান্য সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিতব্য সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভায় লিখিত বক্তব্য পাঠ করেন সরিষা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সরিষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আজমল আল বাহার।
লিখিত বক্তব্যে তিনি বলেন, শুনেছি আহমেদ হোসেন ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী হবেন। নির্বাচনকে কেন্দ্র করে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. জিল্লুল হাকিমসহ আওয়ামী লীগ নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে বিভিন্ন জায়গায় গালিগালাজ ও উস্কানিমূলক কথাবার্তা বলছেন। এছাড়াও গত ৩১ অক্টোবর আহমেদ হোসেন ও তার ভাই আব্দুস সোবাহান, তাদের সন্ত্রাসী বাহিনী দিয়ে ইউনিয়নে আওয়ামী লীগ কর্মীদের নির্মমভাবে মারপিট করেছে। আমরা এ সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভার মাধ্যমে বিভিন্ন অপ্রপচার, উস্কানিমূলক কথাবার্তা ও মারপিটের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
লিখিত বক্তব্যে তিনি আরো বলেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরই বঙ্গবন্ধুর আদর্শের বিরুদ্ধে জাসদ নামে একটি দল সশস্ত্র কর্মকাণ্ড শুরু করে। আহমেদ হোসেন ছিলেন সেই জাসদ গণবাহিনীর সদস্য এবং তার ভাই আব্দুস সোবাহান বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ থেকে সাময়িক বহিষ্কার করে উপজেলা আওয়ামী লীগ এবং চূড়ান্তভাবে বহিষ্কার করার সুপারিশ জেলা আওয়ামী লীগের মাধ্যমে কেন্দ্রীয় কমিটিতে প্রেরণ করা হয়।
সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভায় ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীসহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত