ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

সীতাকুণ্ডে সিঅ্যান্ডএফ কর্মকর্তার লাশ উদ্ধার


সীতাকুণ্ড প্রতিনিধি photo সীতাকুণ্ড প্রতিনিধি
প্রকাশিত: ৮-৬-২০২১ দুপুর ৩:৫৪
সীতাকুণ্ডে রেললাইন থেকে গোলাম মোহাম্মদ (৬২) নামের এক সিঅ্যান্ডএফ কর্মকর্তার লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। মঙ্গলবার (৮ জুন) সকাল ৯টার দিকে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের বিএমএ স্কুলের পেছনের রেললাইন থেকে লাশটি উদ্ধার কর‍া হয়। গোলাম মোহাম্মদ নোয়াখালীর সেনবাগ থানার কাদরা গ্রামের মৃত মো. মুছা মিয়ার ছেলে।
 
স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে রেললাইনের পাশে একটি লাশ পড়ে থাকতে দেখে তারা পুলিশকে খবর দেন। ফৌজদারহাট রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই নুরুল হুদা লাশটি উদ্ধার করেন।
 
নিহত গোলাম মোহাম্মদের এক আত্মীয় বলেন, গত সোমবার সকালে হালিশহর এলাকার বাসা থেকে অফিসের উদ্দেশে বের হওয়ার পর থেকে তার কোনো খোঁজ ছিল না। মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। এ ব্যাপারে হালিশহর থানায় একটি নিখোঁজ ডায়েরিও করা হয়েছে।
 
ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক নুরুল হুদা বলেন, ভাটিয়ারী এলাকায় রেললাইনের পাশে এক ব্যক্তির লাশ পড়ে আছে- এমন সংবাদের ভিত্তিতে সেখানে গিয়ে আমরা লাশটি উদ্ধার করি। ময়নাতদন্তের জন্য লাশটি চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। নিহত  ব্যক্তির পা দুটি ভাঙা, মাথায়ও আঘাতের চিহ্ন রযেছে। ট্রেন থেকে পড়ে মারা যেতে পারেন তিনি।

এমএসএম / জামান

দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা

টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ