রাজশাহীর আমের বাজার মূল্য হ্রাস
আম মৌসুমে রাজশাহী অঞ্চলে প্রায় দশ হাজার মানুষের কর্মসংস্থান হয়। আম বাগান পরিচর্যা, সংগ্রহ ও পরিবহন, বিক্রিসহ অন্যান্য ধরনের কাজে যুক্ত হন তারা। সারাবছরে তাদের আয়ের অন্যতম মৌসুম এটি। রাজশাহীর বাঘা উপজেলায় আমের মধ্যে ফজলি, হিমসাগর (খিরসাপাত), গোপালভোগ, মহনভোগ, ল্যাংড়া বিখ্যাত। এছাড়া বৌ-ভোলানি, রাণিপছন্দ, জামাই খুশি, বৃন্দাবন, তুতাপরি, লখনা, বোম্বাই, দাউদ ভোগ, সিন্দুরি, আম্রপালি, আশ্বিনা, ব্যানানা, মল্লিকা, ক্ষুদি খিরসাপাত, কালীভোগসহ শতাধিক জাতের আম রয়েছে।
মেসার্স শাহাদোলা ফল ভাণ্ডারের আম সরকার দুলাল হোসেন বলেন, এ বছর আমের মূল্য অন্যান্য বছরের থেকে অনেক কম। বাজারে আমের চাহিদা নেই বললেই চলে। মোকামে আমের চাহিদা তেমন নেই। এতে ব্যবসায়ীরা লোকসানের সম্মুখীন হতে পারেন। আমের দাম এত কম কেন- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বাজারে আমের আমদানি বেশি। সে তুলনায় ব্যবসায়ীরা কম এসেছেন। ক্রেতা কম থাকায় আমের দামও তুলনামূলক কম।
মো. রবি শেখ নামে বাঘা পুরাতন বাসস্ট্যান্ডসংলগ্ন বালিকা বিদ্যালয়ের দক্ষিণে পাইকারি ও খুচড়া আম বিক্রেতা জানান, এ বছর শ্রমিকদের মজুরি, সার ও কীটনাশক বেশি দিতে হয়েছে। ফলে আম উৎপাদনে খরচ বেশি হয়েছে। কিন্তু সে তুলনায় দাম পাওয়া যাচ্ছে না। ব্যবসায়ীরা বাজারে না আসা পর্যন্ত আমরা ন্যায্যমূল্য পাওয়া থেকে বঞ্চিত হব। মোকামে হিমসাগর (খিরসাপাত) আমের চাহিদা ব্যতীত অন্যান্য আমের তেমন চাহিদা নেই।
বাজার খবর নিয়ে জানা যায়, দুই সপ্তাহ আগে হিমসাগর আম ৫০-৬০ টাকা কেজি দরে বিক্রি হলেও বর্তমানে ৪০-৫০ টাকা করে বিক্রি হচ্ছে। তবুও এই আম ছাড়া বাকি আমের মূল্য পাচ্ছেন না ব্যবসায়ীরা। এছাড়া কয়েক গত বছরের থেকে চলতি বছরে অনলাইন আমের ব্যবসা অনেকগুন বেশি। এছাড়া করোনার কারণে বাজার প্রায় ক্রেতাশূন্য। বাজারে নকনা আম ২০-২২ টাকা এবং ন্যাংড়া আম ৩৫-৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, আমের এমন দামে ব্যবসার প্রতি তাদের আস্থা হারিয়ে যাচ্ছে। আমের দাম বছর পার হচ্ছে আর কম হচ্ছে। এভাবে চললে তারা অনেক ক্ষতিগ্রস্ত হবেন এবং ঋণের চাপ মাথায় উঠব। দেশে যে কয়েকটি আমের মোকাম রয়েছে, সবগুলোয় একই সঙ্গে আম বাজারে উঠেছে এবং মোকামগুলো চালু হয়েছে। বাজারে আম বেশি থাকলেও ক্রেতা কম রয়েছে। ফলে চাষিরা দাম পাচ্ছেন না। সর্বোপরি এ বছর রাজশাহীর বাঘায় ব্যাপক আমের উৎপাদন হয়েছে। তার যদি সঠিক দাম আম চাষিরা পেত তাহলে তারা অনেক লাভবান হতো। কিন্তু আমের চাহিদা অন্যান্য বছরের মতো এ বছরও কম।
এমএসএম / জামান
গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে শালিখায় কর্মশালা অনুষ্ঠিত
নড়াগাতীতে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা দায়ের
চাঁদপুরে খাল দূষণ ও ভরাট করায় দুই রাইস মিল মালিকের জরিমানা
ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নতুন উদ্যমে ঘর নির্মাণের কাজ শুরু
মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুই বংশের সংঘর্ষ, আহত ১৪
তারাগঞ্জে দায়সারা ভাবে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত,কৃষকদের ক্ষোভ
চট্টগ্রাম কাস্টমস হাউসে ঘুষ বাণিজ্য, রাজস্ব ফাঁকির ধুম
মোহনগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, যুবকের বিরুদ্ধে মামলা
কুড়িগ্রামে জেলা টাউন ক্লাবে আধুনিক ডিজিটাল প্রজেক্টর উদ্বোধন
গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের উদ্যোগে স্টুডেন্ট ফোরামের দ্বি-মাসিক স্টাডি সার্কেল অনুষ্ঠিত
এসিল্যান্ডের ড্রাইভার থেকে কোটি টাকার সাম্রাজ্য
কুমিল্লায় গোল্ডেন লাইফ ইনসুরেন্সের আল-ফালাহ্ ইসলামী জীবন বীমা প্রকল্পের উন্নয়ন সভা অনুষ্ঠিত
কুড়িগ্রামে প্রথমবারের মতো চালু হলো রেডি টু কুক ফিস
Link Copied