ঢাকা শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬

কয়রায় জেল হত্যা দিবস পালিত


সম্রাট, কয়রা photo সম্রাট, কয়রা
প্রকাশিত: ৩-১১-২০২১ দুপুর ২:৩৭

খুলনার কয়রায় আওয়ামী যুবলীগের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় জেল হত্যা দিবস পালিত হয়েছে। ৩ নভেম্বর (বুধবার) সকালে উপজেলা আওয়ামীলীগের দলীয়  কার্যালয়ে জাতীয় পতাকা, কালো পতাকাসহ ও সংগঠনের পতাকা উত্তোলন করা হয়।পরে বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। আলোচনা সভার শুরুতে জাতীয় চার নেতার স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।সকাল ১০ টায় উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এস এম শফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও তরুণ সমাজসেবক এস এম বাহারুল ইসলাম।উপজেলা আওয়ামী লীগ নেতা মহারাজপুর ইউপির নবাগত চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ, আওয়ামী লীগ নেতা এস এম জিয়াদ আলি, মাস্টার আশরাফ হোসেন, গণেশ মণ্ডল, যুবলীগ নেতা মোস্তাফিজুর রহমান, মাসুম বিল্লাহ, আল-আমিন ইসলাম, আক্তারুল ইসলাম, সোহেল রানা সৌরভ, ইমরান হোসেন রোকন,স্বেচ্ছাসেবক লীগ নেতা জেড এম হুমায়ুন কবির নিউটনসহ অন্যান্য নেতৃবৃন্দ। প্রমুখ।সভা পরিচালনা করেন উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক ইমদাদুল হক টিটু। সভায় বক্তারা বলেন, সদ্য স্বাধীন হওয়ার পর ভঙ্গুর দেশকে বঙ্গবন্ধু যখন উন্নয়নের দিকে ধাবিত করছিলেন, ঠিক সে সময় স্বাধীনতার পরাজিত শক্তি ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুসহ তার পরিবারের অন্যান্য সদস্যদের নির্মমভাবে হত্যা করে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল। তার রেস কাটতে না কাটতে ইতিহাসের সাক্ষী কারাবন্দী অবস্থায় জাতীয় ৪ নেতাকে রাতের আঁধারে কারাগারে নির্মমভাবে হত্যা করেছিল।তারা আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে, সেই স্বাধীনতা বিরোধী চক্র আবারও ষড়যন্ত্র করছে। সেই ষড়যন্ত্র মোকাবেলা করতে প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে।আলোচনা শেষে জাতীয় চার নেতার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন হাফেজ মাওলানা মনিরুজ্জামান মনি।

এমএসএম / এমএসএম

তারাগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

২ জনের মরদেহ উদ্ধার, ১১ জন জীবিত উদ্ধার, বাসে ছিল ৪৫ জন

রূপগঞ্জে জামদানী ভিলেজ প্রকল্প পরিদর্শনে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম

ঈদ উপলক্ষে ঘুরতে গিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত

ব্রিজ ভেঙে নদীতে পড়ল শতাধিক মানুষ, দুই সহোদরসহ ৪ শিশু নিহত

চাঁদপুরে শুটিং করতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার শুটিং ইউনিট!

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানবাহনের ধীরগতি

নবীগঞ্জে দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল

সান্তাহারে হাজারো যাত্রী নিয়ে দুর্ঘটনার কবলে নীলসাগর এক্সপ্রেস

বগুড়ার শেরপুরে মাইক্রোবাস দুর্ঘটনায় ৩ জন নিহত

নড়াইলে গরীব, দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের নগদ অর্থ বিতরণ

ঈদে সাময়িক দর্শক বাড়লেও সারা বছর লোকসান টিকে থাকার লড়াইয়ে শ্রীমঙ্গলের সিনেমা হল

বগুড়ায় মাংস সমিতি’র ৭৭ লাখ টাকা নিয়ে জামায়াত নেতা উধাও