তাড়াশে জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
সারা দেশের ন্যায় সিরাজগঞ্জের তাড়াশে ঐতিহাসিক ৩রা নভেম্বর জেল হত্যা দিবস যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস হিসেবে পালন করা হয়েছে। উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে ৩ নভেম্বর বুধবার সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শ্রী সঞ্জিত কুমার কর্মকারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬৪ সিরাজগঞ্জ-৩ (তাড়াশ রায়গঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি।অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আব্দুস সামাদ খন্দকার, নজরুল ইসলাম চৌধুরী, উপজেলা যুবলীগের সভাপতি ও ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান ফরহাদ আলী বিদ্যুৎ, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী ও সাবেক ভাইস চেয়ারম্যান মনোয়ারা খাতুন মিনি, প্রভাষক মর্জিনা ইসলাম,উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল খালেক, মৎস্যলীগের সভাপতি আরিফুল ইসলাম, বারুহাস ইউপি চেয়ারম্যান মোক্তার হোসেন মুক্ত, তালম ইউপি চেয়ারম্যান আব্বাস-উজ-জামান , মাগুড়া বিনোদ ইউপি চেয়ারম্যান প্রভাষক আতিকুল ইসলাম বুলবুল, তাড়াশ সদর ইউপি চেয়ারম্যান বাবুল শেখ বিএ,দেশীগ্রাম ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুস, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইকবাল হাসান রুবেল, সাধারণ সম্পাদক শামীম আহমেদ আকাশ, পৌর ছাত্রলীগের সভাপতি আতিকুল ইসলাম কবির, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন তাড়াশ ফাজিল মাদরাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা মোঃ আনিছুর রহমান। অনুষ্ঠানটি পরিচলনা করেন আওয়ামীলীগ সাবেক সাংগঠনিক সম্পাদক নেতা মোজাম্মেল হক মাসুদ।
এমএসএম / এমএসএম
দুমকিতে যুবদলের নতুন কমিটি নিয়ে সংঘর্ষ ,আহত ৩
হেরোইনসহ গ্রেপ্তার জুলাইয়ের ‘প্রথম শহীদের মা’
রূপপুর প্রকল্পে লিফট দুর্ঘটনায় শ্রমিক নিহত
বকশীগঞ্জে ৭২ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে জরিমানা
নেত্রকোণার মদনে কেরানির বিরুদ্ধে অফিস সহায়িকাকে ধর্ষণের অভিযোগে তদন্ত কমিটি গঠন
প্রথম স্ত্রীকে গোপনে তালাক, দ্বিতীয় বিয়ের প্রস্তুতিকালে যুবক গ্রেফতার
কসবায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেছে গাঁজাবাহী মাইক্রোবাস
নড়াগাতীতে কবরস্থানের জায়গা দখলের অভিযোগে মানববন্ধন
সুনামগঞ্জ পৌর শহরের আপ্তাব নগরে ওসির নেতৃত্বে মাদক বিরোধী গণমিছিল অনুষ্ঠিত
ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থী-সমর্থকদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান
পটিয়ায় পাশাপাশি দুই বাড়ি থেকে এক রাতেই উধাও দুই সিএনজি
বাউফলে কৃত্রিম সংকট দেখিয়ে সার বিক্রি: জরিমানা ১৪ হাজার