ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

পাটগ্রামে কিডনি দিয়ে স্বামীর প্রাণ বাঁচালেন স্ত্রী


মোকছেদুল ইসলাম, পাটগ্রাম photo মোকছেদুল ইসলাম, পাটগ্রাম
প্রকাশিত: ৩-১১-২০২১ দুপুর ৪:২৭

স্বামীর দুটি কিডনি বিকল হওয়ার পর মৃত্যু যখন অবধারিত, তখন নিজের একটি কিডনি দিয়ে স্বামীর জীবন বাঁচালেন এক স্ত্রী। ঘটনাটি ঘটেছে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের মঙ্গলি বাড়ি এলাকায়। বিষয়টি ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।

পরিবার সূত্রে জানা যায়, গত রোববার (৩১ অক্টোবর) বিকেল ৩টায় ঢাকার শ্যামলী সিকেডি কিডনি হাসপাতালে একসাথে দুজনেরই অপারেশন হয়। অপারেশন করে স্বামীর অচল একটি কিডনি ফেলে দিয়ে স্ত্রীর দেয়া একটি কিডনি প্রতিস্থাপন করা হয়।

ওই উপজেলার বুড়িমারী ইউনিয়নের মঙ্গলি বাড়ি গ্রামের সোহরাব হোসেনের ছেলে নুর হোসেনের সাথে প্রায় ১৫ বছর আগে একই ইউনিয়নের উফারমারা মাছির বাজার এলাকার সহিদার রহমানের মেয়ে রুমা আক্তার রমির বিবাহ হয়। সম্প্রতি স্বামী নুর হোসেন হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এ অবস্থায় নিজ উপজেলায় কিছুদিন চিকিৎসা নেন। পরে রংপুরে সরকারি হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসা নেন। পরে ডাক্তার উন্নত চিকিৎসার জন‍্য ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন নুর হোসেনকে।

পরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তাকে ডাক্তার দেখানো হয়। সেখানে ডাক্তার বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষা করার পরামর্শ দেন। পরে রিপোর্ট দেখে ডাক্তার বলেন, দুটি কিডনি অচল হয়ে গেছে। রোগীকে বাঁচাতে হলে কমপক্ষে একটি কিডনির ব্যবস্থা করতে হবে। ডাক্তারের পরামর্শে তারা বিভিন্ন কিডনি ব্যাংকে যোগাযোগ করেও কিডনি সংগ্রহ করতে পারেননি। এ অবস্থায় গৃহবধূ রুমা আক্তার রুমি কিডনি দিতে রাজি হন।

ওই গৃহবধূ বলেন, আমার স্বামীর জন্য জীবন দিতে হলে জীবন দিয়ে দেব, শুধু কিডনি নায়। তারপরও আমার স্বামী বেঁচে থাক। সবাই আমাদের জন‍্য দোয়া করবেন।

এমএসএম / জামান

তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।

ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান

শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি

জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার

নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক

অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন

রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু