গোপালপুরে প্রচারণায় ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী জামী
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার নগদা শিমলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ মারুফ হাসান জামী মঙ্গলবার (২ নভেম্বর) দিনভর ইউনিয়নব্যাপী গনসংযোগ, মিছিল, মোটরসাইকেল শোডাউন করেছেন। মঙ্গলবার রাত ৮টায় বাইশকাইল গ্রামের গোয়ালপাড়ায় উঠান বৈঠকের মাধ্যমে দিনের কর্মসূচি সমাপ্ত ঘোষণা করেন তিনি।
উঠান বৈঠকে বক্তব্য রাখেন- গোপালপুর শহর ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক তানভীরুল সিয়াম, শিক্ষক নেতা এসএম নূরুল ইসলাম, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আবুবকর, ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ ও বাইশকাইল গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় বিভিন্ন ওয়ার্ড থেকে আসা নেতাকর্মীদের উপস্থিতি উঠান বৈঠক থেকে নির্বাচনী প্রচারণা সমাবেশে রূপ নেয়।
উল্লেখ্য, একসময়ের তুখোড় ছাত্রনেতা, গোপালপুর কলেজ ছাত্র সংসদের সাবেক এজিএস ও জিএস আলহাজ মারুফ হাসান জামী, অত্র ইউনিয়নের রামপুর চতিলা গ্রামের বিশিষ্ট বীর মুক্তিযোদ্ধা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার, আওয়ামী লীগ নেতা, প্রয়াত আব্দুস সোবহান তুলার জ্যেষ্ঠ পুত্র। তিনি নগদা শিমলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে, চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পেতে দীর্ঘদিন থেকে গণসংযোগ করে আসছেন।
আলহাজ মারুফ হাসান জামী বলেন, রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আগামী নির্বাচনে দলীয় সভানেত্রী ও জননেত্রী শেখ হাসিনার নিকট আমি নৌকার দাবিদার। দলীয় মনোনয়ন পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হলে আমি গরিব মানুষের চেয়ারম্যান হতে চাই। জনভোগান্তি লাঘবে জনগণের চেয়ারম্যান হিসেবে কাজ করতে চাই।
এমএসএম / জামান
দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা
শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন
চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট
প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত
আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে
পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক
ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী
ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ
শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা
Link Copied