তাড়াশে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদযাপন
সিরাজগঞ্জের তাড়াশে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদযাপন করা হয়েছে। ‘মুজিববর্ষে শপথ করি, দুয়োর্গে জীবন-সম্পদ রক্ষা করি’ এই প্রতিপাদ্য সামনে নিয়ে বৃহস্পতিবার (৪ নভেম্বর) সকালে উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ে এ সপ্তাহ উদযাপন করা হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাব-অফিসার রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল করিম। এ সময় উপস্থিত ছিলেন- তাড়াশ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সমকাল প্রতিনিধি প্রভাষক আতিকুল ইসলাম বুলবুল, উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মহসীন আলী, সাংবাদিক এম ছানোয়ার হোসেন সাজু প্রমুখ।
এ দিবস উপলক্ষে কংকিট বা স্লাব কাটার জন্য রোটারি রেসকিউ, ছোট ছোট গাছের গুঁড়ি কাটার জন্য চেইন স, আটকে পড়া কোনো ব্যক্তিকে দ্রুত উদ্ধারের জন্য হাইড্রোলিক প্রেশার, রড বা কাঠ কাটার জন্য রেচি প্রেটেক্টিং স, আগুন নেভানোর জন্য সিলিন্ডারসহ বিভিন্ন যন্ত্রপাতি প্রদর্শন করা হয়। পরে গাড়ির র্যালি নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয়।
এ ব্যাপারে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাব-অফিসার রেজাউল করিম বলেন, দুর্ঘটনা-দুর্যোগে সবার আগে সবার পাশে আছি । আমরা এই উপজেলাকে বিভিন্ন দুর্ঘটনা ও দুর্যোগের হাত থেকে রক্ষা করতে বদ্ধপরিকর। উপজেলাকে দুর্ঘটনা থেকে রক্ষা করতে বিভিন্ন জায়গায় আমরা সচেতনতামূলক প্রোগ্রাম করছি। এছাড়াও আমাদের অধিদফতর থেকে লিফলেট বিতরণ করা হয়েছে।
এমএসএম / জামান
দুমকিতে যুবদলের নতুন কমিটি নিয়ে সংঘর্ষ ,আহত ৩
হেরোইনসহ গ্রেপ্তার জুলাইয়ের ‘প্রথম শহীদের মা’
রূপপুর প্রকল্পে লিফট দুর্ঘটনায় শ্রমিক নিহত
বকশীগঞ্জে ৭২ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে জরিমানা
নেত্রকোণার মদনে কেরানির বিরুদ্ধে অফিস সহায়িকাকে ধর্ষণের অভিযোগে তদন্ত কমিটি গঠন
প্রথম স্ত্রীকে গোপনে তালাক, দ্বিতীয় বিয়ের প্রস্তুতিকালে যুবক গ্রেফতার
কসবায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেছে গাঁজাবাহী মাইক্রোবাস
নড়াগাতীতে কবরস্থানের জায়গা দখলের অভিযোগে মানববন্ধন
সুনামগঞ্জ পৌর শহরের আপ্তাব নগরে ওসির নেতৃত্বে মাদক বিরোধী গণমিছিল অনুষ্ঠিত
ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থী-সমর্থকদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান
পটিয়ায় পাশাপাশি দুই বাড়ি থেকে এক রাতেই উধাও দুই সিএনজি
বাউফলে কৃত্রিম সংকট দেখিয়ে সার বিক্রি: জরিমানা ১৪ হাজার