ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

ভারতে কমল পেট্রোল-ডিজেলের দাম


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ৪-১১-২০২১ দুপুর ১২:৫৭

ভারতের কেন্দ্রীয় সরকার পেট্রোল এবং ডিজেলের ওপর আরোপিত আবগারি শুল্ক কমিয়েছে। বৃহস্পতিবার দেশটির কেন্দ্রীয় জ্বালানি মন্ত্রণালয়ের দেওয়া বিবৃতি অনুযায়ী, প্রতি লিটার পেট্রোলে শুল্ক কমানো হয়েছে ৫ রুপি এবং লিটারপ্রতি ডিজেলে শুল্ক কমানো হয়েছে ১০ রুপি।

সরকারি শুল্ক হ্রাস করার ফলে স্বাভাবিকভাবেই দেশটির খুচরা বাজারে কমবে পেট্রোল-ডিজেলের দাম। আসন্ন দীপাবলী উৎসব উপলক্ষ্যে জনগণের প্রতি ‘উপহার’ হিসেবে শুল্ক হ্রাসের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভিকে জানিয়েছেন কেন্দ্রীয় জ্বালানি মন্ত্রণালয়ের এক কর্মকর্তা।

আবগারি শুল্ক কমানোর পাশাপাশি কেন্দ্রীয় সরকারের তরফ থেকে রাজ্য সরকারদের এই মর্মে আহ্বান জানানো হয়েছে- ক্রেতাদের ওপর চাপ কমানোর স্বার্থে পেট্রোল ও ডিজেলের ওপর আরোপিত মূল্য সংযোজন করও (ভ্যাট) যেন কমানো হয়।

ভারতে ২০১৯ সাল থেকে বাড়ছে পেট্রোল ও ডিজেলের দাম। ২০১৯ সালে প্রথমবার পেট্রোলের দাম লিটার প্রতি বাড়ে ২৬ রুপি। পরের বছর ২০২০ সালে তা আরো বেড়ে পৌঁছায় ৩৪ রুপিতে। একই সময়ে, ২০১৯ সালে লিটারপ্রতি বাড়ে ২৫ রুপি এবং পরের বছর তা আরও বেড়ে পৌঁছায় ২৯ দশমিক ৫ রুপিতে।

কেন্দ্রীয় সরকারের এই নতুন পদক্ষেপের পর ভারতের খুচরা বাজারে প্রতি লিটার পেট্রোল ও ডিজেল কত দামে বিক্রি হবে, তা অবশ্য জানাতে পারেনি এনডিটিভি। তবে সংবাদমাধ্যমটি জানিয়েছে, ভারতের বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীর তীব্র সমালোচনার পরই শুল্ক কমানোর এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার।

সাম্প্রতিক এক টুইটবার্তায় রাহুল গান্ধী বলেন, পেট্রোল-ডিজেলের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করে কেন্দ্রীয় সরকার দেশজুড়ে ‘কর চাঁদাবাজি’ করছে। সরকারকে ‘পকেটমার’ বলেও টুইটবার্তায় উল্লেখ করেন রাহুল।

কৃষি অর্থনীতিভিত্তিক ভারতের বিস্তীর্ণ এলাকার কৃষিকাজ সেচ নির্ভর। পেট্রোল-ডিজেলের ওপর সরকারি শুল্কহ্রাসের ফলে দেশটিতে সবচেয়ে বেশি উপকৃত হবেন কৃষকরা।

জামান / জামান

ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী

ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা

ভারতে বিমানবাহিনীর হেলিকপ্টার থেকে ফেলা ত্রাণ মাথায় পড়ে বৃদ্ধ নিহত

শর্তপূরণ না হওয়া পর্যন্ত হরমুজ খোলা হবে না

ভারতের নৌবাহিনীর সেনাকে মিথ্যা প্রেমের ফাঁদে ফেলে স্পর্শকাতার তথ্য হাতিয়ে নিয়েছে পাকিস্তানের নারী গোয়েন্দা

সাধারণ মানুষকে সেনা প্রশিক্ষণ দেওয়া শুরু করল ইরান

প্রথমে প্রার্থনা করতে বলেন, এরপর পেছন থেকে আঘাত করেন কো-পাইলট

জাপানি নাগরিক হত্যার অভিযোগে মার্কিন নৌ সদস্য আটক

এক ডলারে মিলছে ২৭ লাখ ইরানি রিয়াল

বিশ্বের বেশিরভাগ মানুষের মৃত্যু হয় যে ১০ কারণে

পাকিস্তানি ও ভারতীয়দের চেয়ে গড় আয়ু বেশি বাংলাদেশিদের

মাল্টায় মানবপাচার ও শ্রমশোষণের অভিযোগে বাংলাদেশি ব্যবসায়ী আটক

ওই বিমানের ক্যাপ্টেনকে কুড়াল দিয়ে আঘাত করেন কো-পাইলট