ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

চাঁদপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন


চাঁদপুর প্রতিনিধি photo চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ৪-১১-২০২১ দুপুর ৪:৩

‘মুজিববর্ষে শপথ করি, দুর্যোগে জীবন সম্পদ রক্ষা করি’ এই স্লোগানকে ধারণ করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৪ নভেম্বর) সকালে চাঁদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক অঞ্জনা খান মসজিলস।

এ মময় তিনি বলেন, সুরক্ষা সেবা বিভাগের একটি সুশৃঙ্খল বাহিনী হচ্ছে ফায়ার সার্ভিস। যে কোনো দুর্ঘটনায় ফায়ার সার্ভিস সবার আগে সাহস ও বীরত্বের সাথে ছুটে যায়। যে কোনো দুর্যোগ ও দুর্ঘটনায় আমরা ফায়ার সার্ভিসকে সবার আগে স্মরণ করি।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন- চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েল, অতিরিক্ত পুলিশ সুপার মঈনুল ইসলাম, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী।

চাঁদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক সাহিদুল ইসলামের সভাপতিত্বে ও সিনিয়র স্টেশন অফিসার রবিউল আল- আলামিনের পরিচালনায় আরো বক্তব্য রাখেন- চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুর রশিদ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ দিদারুল আলম, চাঁদপুর নৌ থানার অফিসার ইনচার্জ মো. মুজাহিদুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে অগ্নিনির্বাপণের বিভিন্ন মহড়া প্রদান করেন ফায়ার সার্ভিস কর্মীরা।

এমএসএম / জামান

মোহনগঞ্জে মেধা অন্বেষণ-২০২৬, ১০ শিক্ষার্থী পেল বৃত্তি

*ঢাকা জেলায় দুই দিনব্যাপী রুকন সমাবেশ অনুষ্ঠিত*

দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা

টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি