রাজশাহীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন
বৃহস্পতিবার (৪ নভেম্বর) থেকে আগামী বুধবার (১০ নভেম্বর) পর্যন্ত নানা কর্মসূচির মধ্যদিয়ে এবারের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ পালন করা হবে। এ বছরের প্রতিপাদ্য ‘মুজিববর্ষে শপথ করি, দুর্যোগে জীবন-সম্পদ রক্ষা করি’।
উদ্বোধনী অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার বলেন, আগের চেয়ে এখন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সক্ষমতা অনেক বৃদ্ধি পেয়েছে। আগামীতে যুগোপযোগী ও আধুনিক উন্নত প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে আপনাদের সক্ষমতা আরো বৃদ্ধি পাবে, জনবলও বাড়বে।
তিনি বলেন, প্রকৃতপক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সর্বক্ষেত্রেই এগিয়ে গেছে। এর সুফল এখন আমরা পাচ্ছি। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সক্ষমতার উৎকর্ষ তার একটি বাস্তব উদাহরণ। এটাকে ধারাবাহিকভাবে অব্যাহত রাখতে হবে। আপনারা জীবনের ঝুঁকি নিয়ে মানুষের মাঝে সেবা পৌঁছে দেন। দ্রুততম সময়ে দুর্ঘটনাস্থলে পৌঁছাতে হয়। এতে আপনাদের অনেক কষ্ট করতে হয়। এ মহৎ কাজকে অর্থ দিয়ে মূল্যায়ন করা যায় না। আপানাদের অবদান জাতি মনে রাখবে। ধীরে ধীরে নতুন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আমরা আরো অনেকদূর এগিয়ে যাব।
রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক এবিএম মমতাজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন। এ সময় ফায়ার সার্ভিসের কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীদের অংশগ্রহণে মহড়া প্রদর্শিত হয়। মহড়ায় কর্মীরা অগ্নিনির্বাপণ যন্ত্র দিয়ে আগুন নেভানোর কৌশল, বিভিন্ন প্রাকৃতিক ও অনাকাঙ্ক্ষিত দুর্যোগ কিভাবে মোকাবেলা করা হয় তা অত্যন্ত দৃষ্টিনন্দন করে প্রদর্শন করেন।
এমএসএম / জামান
তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।
ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান
শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক
অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন
রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
Link Copied