ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

পাংশায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন


শামীম হোসেন, পাংশা photo শামীম হোসেন, পাংশা
প্রকাশিত: ৪-১১-২০২১ দুপুর ৪:২৫

‘মুজিববর্ষে শপথ করি, দুর্যোগে জীবন সম্পদ রক্ষা করি‘ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর পাংশায় ফায়ার সার্ভিস স্টেশনের আয়োজনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। সারাদেশের ন্যায় বৃহস্পতিবার (৪ নভেম্বর) বেলা ১১টায় এর উদ্বোধন করা হয়। ৪ থেকে ৬ নভেম্বর পর্যন্ত ফায়ার সার্ভিস সিভিল ও ডিফেন্স সপ্তাহ ২০২১ পালিত হবে।

পাংশা ফায়ার স্টেশন অফিসার রয়েল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফরিদ হাসান ওদুদ। বিশেষ অতিথি ছিলেন পাংশা মডেল থানার উপপরিদর্শক (এসআই) দিপঙ্কর।

প্রথম দিনে শহরের বিভিন্ন এলাকায় যান্ত্রিক শোভাযাত্রা করা হয়। এছাড়াও প্রতিদিন উপজেলার বিভিন্ন এলাকায় সচেতনতা মূলক কর্মসূচি পালন করবে ফায়ার সার্ভিস সিভিল ও ডিফেন্স কর্তৃপক্ষ।

এ সময় উপস্থিত বক্তারা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ পালনের গুরুত্ব তুলে ধরে বলেন, উপজেলাবাসীর সচেতনতা সৃষ্টির মাধ্যমে প্রতিরোধ ব্যবস্থা জোরদার করা গেলে দুর্যোগ-দুর্ঘটনার সংখ্যা এবং সংঘটিত দুর্যোগে ক্ষয়ক্ষতির পরিমাণ কমিয়ে আনা সম্ভব হবে।

এমএসএম / জামান

মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত

শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড

দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি

লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ

মনোহরগঞ্জে কমিটিতে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা- ছাত্রদল নেতা মহসিন

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের পক্ষে কোনো সুপারিশ নয়: পটিয়ায় বিএনপি নেতা খোরশেদ আলম

নড়াইলের শেখহাটিতে সারের ডিলারশীপ নিয়োগে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

নগরকান্দা উপজেলা ও পৌর যুবদলের কমিটি ঘোষণা