তাড়াশে মাদ্রাসার গেট উদ্বোধন
সিরাজগঞ্জের তাড়াশে সিনিয়র ফাজিল মাদ্রাসার গেট উদ্বোধন করা হয়েছে। ৪ নভেম্বর বৃহস্পতিবার সকালে অত্র মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি ও তাড়াশ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনির সভাপতিত্বে এ গেটের শুভ উদ্বোধন করেন ৬৪ সিরাজগঞ্জ ৩ (তাড়াশ- রায়গঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ এমপি। এ উপলক্ষে ওই মাদ্রাসার হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সনজিত কর্মকার, বীর মুক্তিযোদ্ধা এস এম আব্দুর রাজ্জাক, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান ফরহাদ আলী বিদ্যুৎ, আওয়ামীলীগ নেতা এস আলম, তাড়াশ ইসলামীয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম বিএসসি, উপজেলা মাদ্রাসার শিক্ষক সমিতির সভাপতি মাওলানা মোঃ আবু বকর সিদ্দিক, সাধারণ সম্পাদক মাওলানা মোঃ সানোয়ার হোসেন, ম্যানেজিং কমিটির সদস্য শিহাব উদ্দিন সরকার, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ন সম্পাদক ও অত্র মাদ্রাসার শিক্ষক কামাল হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আনিস প্রধান, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইকবাল হোসেন রুবেল, সাধারণ সম্পাদক শামীম আহমেদ আকাশ প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন তাড়াশ ফাজিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাফেজ মাওলানা মোহাম্মদ আনিসুর রহমান।
এমএসএম / এমএসএম
দুমকিতে যুবদলের নতুন কমিটি নিয়ে সংঘর্ষ ,আহত ৩
হেরোইনসহ গ্রেপ্তার জুলাইয়ের ‘প্রথম শহীদের মা’
রূপপুর প্রকল্পে লিফট দুর্ঘটনায় শ্রমিক নিহত
বকশীগঞ্জে ৭২ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে জরিমানা
নেত্রকোণার মদনে কেরানির বিরুদ্ধে অফিস সহায়িকাকে ধর্ষণের অভিযোগে তদন্ত কমিটি গঠন
প্রথম স্ত্রীকে গোপনে তালাক, দ্বিতীয় বিয়ের প্রস্তুতিকালে যুবক গ্রেফতার
কসবায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেছে গাঁজাবাহী মাইক্রোবাস
নড়াগাতীতে কবরস্থানের জায়গা দখলের অভিযোগে মানববন্ধন
সুনামগঞ্জ পৌর শহরের আপ্তাব নগরে ওসির নেতৃত্বে মাদক বিরোধী গণমিছিল অনুষ্ঠিত
ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থী-সমর্থকদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান
পটিয়ায় পাশাপাশি দুই বাড়ি থেকে এক রাতেই উধাও দুই সিএনজি
বাউফলে কৃত্রিম সংকট দেখিয়ে সার বিক্রি: জরিমানা ১৪ হাজার