এমপি বাবুর অর্থায়নে কয়রা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের জন্য জমি ক্রয়
অবশেষে কয়রা উপজেলা আওয়ামী লীগের নিজস্ব কার্যালয়ের নামে জমি ক্রয়সহ নির্মাণকাজ শুরু করলেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ মো. আক্তারুজ্জামান বাবু। কয়রা উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের দীর্ঘদিনের স্বপ্ন নিজস্ব জমিতে দলীয় কার্যালয় নির্মাণ করার উদ্যোগ নিলেও অজ্ঞাত কারণে বাস্তবায়ন করা সম্ভব হয়নি।
জানা গেছে, সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকে উপজেলা সদরে নিজস্ব জমিতে দলীয় কার্যালয় করার জন্য জমি ক্রয়ের চেষ্টা করছিলেন। বুধবার (৩ নভেম্বর) সংসদ সদস্যের নিজস্ব অর্থায়নে রেজিস্ট্রি কবলার মাধ্যমে ৮ শতক জমি দলীয় কার্যালয়ের জন্য ক্রয় করা হয়েছে। এদিকে বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা সদর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম বাহারুল ইসলাম দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে ক্রয়কৃত জমিতে দলীয় কার্যালয়ের সাইনবোর্ড দিয়েছেন।
এ বিষয়ে সংসদ সদস্য আলহাজ মো. আক্তারুজ্জামান বাবু জানান, চলতি মাসেই দলের অফিস নির্মাণের জন্য ভবনের নির্মাণকাজ শুরু হবে। বিগত কয়েক যুগ ধরে কয়রা উপজেলা আওয়ামী লীগের সকল কার্যক্রম ভাড়াকৃত ঘরে চলছিল এবং বিভিন্ন সময়ে নিজস্ব জমিতে অফিস করার দাবি জানালেও বিগত দিনে নেতৃবৃন্দ মুখে বললেও তা বাস্তবায়ন হয়নি।
তিনি বলেন, দীর্ঘদিন দলের কার্যালয়ের জন্য জমি ক্রয়ের চেষ্টা করলেও সুবিধামতো জমি না পাওয়ায় নিজস্ব জমিতে দলীয় কার্যালয় নির্মাণের কাজ বিলম্ব হয়৷ অবশেষে জমি ক্রয়ের সাথে সাথে নির্মাণকাজ শুরু করা হয়েছে। শুধু তাই নয়, কয়রা-পাইকগাছার প্রত্যেকটি ইউনিয়ন আওয়ামী লীগের জন্য জমি ক্রয় করে নিজস্ব কার্যালয় নির্মাণ করা হবে৷
এ খবর পেয়ে তৃর্ণমূলসহ দলের সর্বস্তরের নেতাকর্মীরা আনন্দিত এবং সংসদ সদস্যকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
এমএসএম / জামান
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’