ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

তজুমদ্দিনে দুই শিক্ষক চাচার বিরুদ্ধে ভাতিজির সংসার ভাঙার চেষ্টার অভিযোগ


তজুমদ্দিন প্রতিনিধি photo তজুমদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ৫-১১-২০২১ রাত ১২:১০
ভোলার তজুমদ্দিনে বিবাহিত ভাতিজিকে ফুসলে স্বামীর সংসার থেকে নিয়ে আসার ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগ এনে লিখিত দিয়েছেন দুই শিক্ষক চাচার বিরুদ্ধে। চাচাদের বিচার চেয়ে ভুক্তভোগী ভাতিজি উপজেলা নির্বাহী অফিসার ও থানার অফিসার ইনচার্জ বরাবর লিখিত অভিযোগ প্রদান করেন। পুলিশ সাধারণ ডায়েরিভুক্ত (১০৮৫ নং) করে বিষয়টি তদন্ত করছে। 
 
অভিযোগ সূত্রে জানা গেছে, চাঁদপুর ইসঃ ফাজিল মাদ্রাসার সহকারী শিক্ষক মনির হোসেনের সাথে পারিবারিকভাবে ২০১৯ সালে বিবাহ হয় শম্ভুপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের সোহবার মিয়ার মেয়ে উম্মে হাবিবার। মনিরের কাছে মেয়ে বিয়ে দিতে না পেরে সোহরাব মিয়ার ভাই চণ্ডীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোকাম্মেল হোসেন শাহীন ষড়যন্ত্রের জাল বোনেন। অপর ভাই চরফয়েজউদ্দিন দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মিজানুর রহমান মিলে সহজ-সরল সোহবার মিয়াকে হাতের পুতুল বানিয়ে নাচাতে থাকেন। তারা কোনোরকম আনুষ্ঠানিকতা ছাড়াই মেয়েকে শ্বশুরবাড়িতে পাঠিয়ে দেন এবং ভাতিজির সংসার ভাঙার উদ্দেশ্যে একের পর এক অপবাদ রটাতে থাকেন। একপর্যায়ে সোহরাব মিয়া একমাত্র কন্যার সংসার ভাংতে রাজি না হলে তাকে বাড়ি থেকে বের করে দিলে নতুনহাট বাজারের একটি ভাঙা ঘরে পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন।
 
এ বিষয়ে সোহবার মিয়ার স্ত্রী জানান, এই সুচতুর শাহীন ও তার ভাইয়েরা ২০ বছর যাবৎ আমার জীবন সংসার অতিষ্ঠ করে তুলেছে। এখন আমার একমাত্র মেয়ের সংসার ভাঙার ষড়যন্ত্র করছে।
 
অভিযোগের বিষয়ে জানতে চাইলে মোকাম্মেল হোসেন শাহীন জানান, ছোট ভাইয়ের স্ত্রীর সাথে কিছুটা অমিল আছে। আমাদের পারিবারিক বিষয় আমরা বুঝব।
 
থানার অফিসার ইনচার্জ এসএম জিয়াউল হক জানান, দুই চাচার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে ভাতিজি একটি লিখিত দিয়েছে। আমরা তদন্ত করে দেখছি।

এমএসএম / জামান

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন