পাটুরিয়া ঘাটে পৌঁছেছে উদ্ধারকারী জাহাজ উইন্স বার্জ
মানিকগঞ্জের পাটুরিয়ায় ঘাটে ডুবে যাওয়া ফেরি আমানত শাহ উদ্ধারে বেসরকারি প্রতিষ্ঠান জেনুইন এন্টারপ্রাইজ লিমিটেডের বিশেষ উদ্ধারকারী জাহাজ উইন্স বার্জ ঘটনাস্থলে পৌঁছেছে। বৃহস্পতিবার (৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জাহাজটি পাটুরিয়ায় পৌঁছায়।
বিআইডব্লিউটিএর যুগ্ম-পরিচালক (উদ্ধার) ফজলুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, সন্ধ্যার দিকে উদ্ধারকারী জাহাজ উইন্স বার্জ ঘটনাস্থলে পৌঁছেছে। ইতোমধ্যে জেনুইনের উদ্ধারকর্মীরা ফেরি উদ্ধারের জন্য মেসেজিং কাজ শুরু করেছেন। ছয়টি তার বসানো হবে। এরমধ্যে চারটি ওয়্যারিং কাজ শেষ হয়েছে। এখন পঞ্চম ওয়্যারিংয়ের কাজ চলছে। এই ওয়্যারিং কাজ শেষ হওয়ার মধ্যেই আরো দুটি উইন্স বার্জ জাহাজ ঘটনাস্থলে পৌঁছে যাবে।
এর আগে গত ২৭ অক্টোবর পাটুরিয়ার ৫ নম্বর ঘাটে ১৪টি যানবাহন ও পাচঁটি মোটরসাইকেল নিয়ে ফেরি আমানত শাহ ডুবে যায়। এর পরপরই ফেরি ও ডুবে যাওয়া যানবাহন উদ্ধারে অভিযান শুরু করে উদ্ধারকারী জাহাজ হামজা। পরে উদ্ধার অভিযানে যুক্ত হয় আরেক উদ্ধারকারী জাহাজ রুস্তম। চার দিনের উদ্ধার অভিযানে ১৪টি যানবানহ ও পাঁচটি মোটরসাইকেল উদ্ধার করতে সক্ষম হয় কর্তৃপক্ষ। পরে যানবাহন উদ্ধার সমাপ্ত ঘোষণা করলেও ফেরি উদ্ধারে ব্যর্থ হয় হামজা ও রুস্তম।
ডুবে যাওয়া ফেরি আমানত শাহের বডির ওজন ৪৮০ টন। দীর্ঘ সময় পানির নিচে থাকার কারণে ফেরির ভেতরে পানি ও পলি মাটি জমে এর ওজন এখন প্রায় ৬০০ টনের কাছাকাছি হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ। বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ দিয়ে ডুবে যাওয়া ফেরি আমানত শাহ উদ্ধার সম্ভব নয় বলে বেসরকারি প্রতিষ্ঠান জেনুইন এন্টারপ্রাইজের সঙ্গে ফেরি উদ্ধারে দুই কোটি টাকার চুক্তি করে কর্তৃপক্ষ। চুক্তি অনুযায়ী জেনুইন এন্টারপ্রাইজ ফেরি আমানত শাহ উদ্ধারের জন্য প্রাথমিকভাবে কাজ শুরু করেছে। তবে তাদের উদ্ধারকারী জাহাজগুলো ঘটনাস্থলে পৌঁছানোর পর ফেরি উদ্ধারের কাজ শুরু হবে বলে জানায় জেনুইন এন্টারপ্রাইজ কর্তৃপক্ষ।
এমএসএম / জামান
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ