ভোলায় রুপচাঁদা সয়াবিন তেলের মূল্য মুছে বিক্রির অভিযোগ
রুপচাঁদা সয়াবিন তেলের মূল্য রিমুভার দিয়ে মুছে ভোলার বোরহানউদ্দিনে অতিরিক্ত দামে বিক্রি করা হচ্ছে। এই তেল বিক্রি করার সময় ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে প্রতিনিয়ত বাকবিতণ্ডা হচ্ছে। বর্তমানে তেলের দাম বৃদ্ধি পাওয়ায় আগের তেলের বিক্রয়মূল্য উঠিয়ে কোম্পানির লোকের যোগসাজশে বোরহানউদ্দিনের ডিলারের বিরুদ্ধে অতিরিক্ত দামে বিক্রি করার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (৮ জুন) সকালে বোরহানউদ্দিনে সরজমিন ঘুরে দেখা গেছে, রুপচাঁদা ফর্টিফাইভ সয়াবিন তেলের নির্ধারিত কোনো মূল্য দেয়া নেই। দোকানদাররা পূর্বের চেয়ে প্রতি লিটারে ৮ হতে ১০ টাকা বেশি দামে বিক্রি করছেন। দোকানদারদের এ বিষয়ে জিজ্ঞাসা করলে তারা বলেন, বোরহানউদ্দিনের ডিলার মাকসুদ চৌধুরী ও কোম্পানির লোকেরা যোগসাজশে তেলের দাম রিমুভার দিয়ে মুছে আমাদের কাছ হতে প্রতি লিটারে ৮ হতে ১০ টাকা বেশি দামে বিক্রি করছে। আমরাও বেশি দামে বিক্রি করছি। মূল্য না থাকায় প্রতিদিন ক্রেতাদের সাথে ঝগড়া করতে হয়। অনেক ভালো ক্রেতার সাথে সম্পর্ক নষ্ট হচ্ছে। কোম্পানির লোককে এ সমস্যার কথা বললে তারা বলেন, তাদের কিছু করার নেই।
নাম প্রকাশে অনিচ্ছুক পৌর এলাকার একাধিক ব্যবসায়ী জানান, তেলের গায়ে মূল্য না থাকায় প্রতিবাদ করলে আমাদের তেল দেয়নি। বোরহানউদ্দিন রুপচাঁদা কোম্পানির এসআর মো মিজান জানান, এ বিষয়ে আমি কিছু বলতে পারব না।
ভোলা রুপচাঁদা কোম্পানির ডিএসও মো. শফিকুল ইসলামের সাথে মুঠোফোনে একাধিকবার আলাপ করার চেষ্টা কো হলেও তিনি ফোন রিসিভ করেনি।
বোরহানউদ্দিন রুপচাঁদা কোম্পানির ম্যানেজার আবদুল্লাহ চৌধুরী তাদের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে জানান, মূল্য আমরা উঠাইনি। এগুলো কোম্পানির লোকজন করে।
এ ব্যাপারে বোরহানউদ্দিন রুপচাঁদা কোম্পানির ডিলার মো. মাকসুদ চৌধুরীর সাথে মুঠোফোনে আলাপকালে তিনি জানান, আমি ভোলায় মিটিংয়ে আছি, পরে আপনার সাথে কথা বলব।
এ ব্যাপারে ভোলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মাহমুদুল হাসান জানান, গত সপ্তাহে এমন অভিযোগে বোরহানউদ্দিনে অভিযান চালিয়ে জরিমানা করি। ওই ডিলার মাকসুদ চৌধুরীকে সর্তক করলে তিনি প্রতিশ্রুতি দেন এরকম আর করবেন না। যেহেতু আবারো করছেন, তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এ ব্যাপারে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুর রহমান জানান, তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / জামান
নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা
নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ
লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক
সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ
কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫
হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি
চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি
ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম
শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা
মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান