ঝিনাইদহে প্রীতি ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন জেলা জজ আদালতের বিচারক বিভাগ
ঝিনাইদহে জমকালো প্রীতি ক্রিকেট ম্যাচ খেলা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার (৫ নভেম্বর) সকালে। ঝিনাইদহের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে এ প্রীতিম্যাচের আয়োজন করে ঝিনাইদহ জেলা আইনজীবি সমিতি। প্রীতি ক্রিকেট ম্যাচে ঝিনাইদহ জেলা জজ আদালতের বিচারক বিভাগ ৫ উইকেটে করে ২৪৮ রান। অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক শওকত হোসেন ৫৫ বলে ১২৮ রান করেন। তিনি ও অধিনায়ক জেলা ও দায়রা জজ নাজিমুদ্দৌলা রান করেন। জেলা জজ আদালতের বিচারক বিভাগ ৫ উইকেটে ২৪৮ রান করে এবং ১০৪ রানের ব্যবধানে জয়ী হয়।
প্রীতি ক্রিকেট ম্যাচ খেলায় ১০৪ রানে জেলা আইনজীবী সমিতিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ঝিনাইদহ জেলা জজ আদালতের বিচারক বিভাগ। এ খেলায় টস জিতে ব্যাটিং করে ঝিনাইদহ জেলা জজ আদালতের বিচারক বিভাগ। ২০ ওভার ৫ উইকেট হারিয়ে জেলা জজ আদালতের বিচারক বিভাগ অর্জন করে ২৪৮ রান। পরে ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতি ব্যাটিংয়ে এসে ১৮ ওভার ৫ বলে সবকটি উইকেট হারিয়ে অর্জন করে ১৪৪ রান। দুপুরে খেলা শেষে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন জেলা জজ আদালতের বিচারক বিভাগের অধিনায়ক জেলা ও দায়রা জজ নাজিমুদ্দৌলা। প্রীতি ক্রিকেট ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ, শ্রেষ্ঠ ব্যাটসম্যান নিবাচিত হন অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক শওকত হোসেন, ভেলুয়েবল প্লেয়ার নির্বাচিত হন ঝিনাইদহ র্যাব-৬-এর ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর শরীফ।
এ সময় ঝিনাইদহ জেলা জজ আদালতের বিচারক বিভাগের জেলা ও দায়রা জজ নাজিমুদ্দৌলা, অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক শওকত হোসেন, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আলামিন মাতুব্বর, ঝিনাইদহ র্যাব-৬-এর ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর শরীফ, অতিরিক্ত পুলিশ সুপার (ঝিনাইদহ সার্কেল) আবুল বাশার, জেলা আইনজীবী সমিতির প্রীতি ক্রিকেট ম্যাচের অথিনায়ক ও সরকারি কৌঁসুলি জিপি অ্যাড. বিকাশ কুমার ঘোষ, ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী অফিসার এসএম শাহিন, ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. আজিজুর রহমান ও অ্যাড. এসএম মশিউর রহমান, জেলা আইনজীবী সমিতির সভাপতি খান আক্তারুজ্জামান, অ্যাড. সুবীর সমাদ্দার, অ্যাড. বজলুর রহমান, সিও-এর ব্যবস্থাপনা পরিচালক সামছুর রহমান, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. জাকারিয়া মিলনসহ অন্যরা উপস্থিত ছিলেন।
প্রীতিম্যাচ খেলায় সৌজন্য পুরস্কার দেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রাশেদুজ্জামান রাসেল। খেলা শেষে জেলা আইনজীবী সমিতির উদ্যোগে প্রীতিভোজ অনুষ্ঠিত হয়।
এমএসএম / জামান
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ
সিংড়ায় ২ লক্ষ টাকার চায়না জাল জব্দ
সাঘাটার জুমারবাড়ি ইউনিয়ান পরিষদে সেবার নামে হয়রানি ও অর্থ আদায়ের অভিযোগ
অ্যাড. দীপেন দেওয়ানের পদত্যাগপত্র প্রত্যাহার ও তার মন্ত্রীত্ব পুনঃবহালের দাবীতে সংবাদ সম্মেলন
আলোচনায় এগিয়ে তরুণ সমাজ সেবক মোহাম্মদ শামীম
কবরের ওপর বাথরুম, নিজের নামে কবরস্থানের জমি! ক্ষোভে ফুঁসছে দুই গ্রাম
বরগুনায় এক পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারকে শ্রমিক কল্যাণ ফেডারেশনের অর্থিক সহায়তা
কাপাসিয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম সাহাদাত বার্ষিকী পালিত
সলঙ্গায় অগ্রণী ব্যাংক স্থানান্তরের চক্রান্তের প্রতিবাদে মানববন্ধন
বিরামপুরে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ডাকে সমাবেশ অনুষ্ঠিত
শেরপুরে বালু দস্যুদের হামলায় বন কর্মকর্তাসহ আহত ২: হাসপাতালে ভর্তি