নওমালা ইউনিয়ন পরিষদ নির্বাচন
জনসভায় রূপ নিচ্ছে নৌকা প্রার্থীর পথসভা
পটুয়াখালীর বাউফলের নওমালা ইউনিয়ন পরিষদ নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, প্রচারণা নিয়ে প্রার্থীদের ব্যস্ততা ততই বাড়ছে। শীতের ভোর থেকে রাত পর্যন্ত প্রার্থীরা ভোট চেয়ে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন। এর মাঝে প্রার্থীরা জনসংযোগের জন্য পথসভাও করছেন।
শুক্রবার (৫ নভেম্বর) বিকেলে ৪ নম্বর ওয়ার্ডের নয়ারহাট গ্রামের নয়ারহাট বাজার এলাকায় আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী কামাল হোসেন বিশ্বাসের জনসংযোগ জনসভায় রূপ নেয়। আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী আসার খবরে কর্মী ও সমর্থকদের ভিড়ে মুহূর্তেই পাল্টে যায় জনসংযোগের চিত্র। গুটিকয়েক নেতাকর্মী নিয়ে প্রচারণা শুরু করলেও তাতে বিপুলসংখ্যক নেতাকর্মী ও ভোটারের উপস্থিতিতে পথসভাগুলো জনসভায় রূপ নেয়।
স্থানীয় ভোটাররা জানান, নওমালা ইউনিয়নে অ্যাড. কামাল হোসেন বিশ্বাসের বাবা আ. খালেক বিশ্বাস আওয়ামী লীগের প্রতিষ্ঠাতাকাল থেকে ২০০৫ সাল পর্যন্ত নওমালা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন। কামাল বিশ্বাস জন্মসূত্রে আওয়ামী লীগ পরিবারের সন্তান। গত ২০১১ সালের নির্বাচনে কামাল বিশ্বাস ২৫০০ ভোটের ব্যবধানে চেয়ারম্যান নির্বাচিত হন। তবে ২০১৬ সালের নির্বাচনে নৌকা প্রতীক নিয়েও দলীয় কোন্দলের কারণে নৌকার বিদ্রোহী প্রার্থী মো. শাহজাদা হাওলাদারের কাছে পরাজিত হন।
নওমালা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো. নাসির মৃধার সভাপতিত্বে নির্বাচনী জনসংযোগের পথসভায় বক্তব্য দেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কামাল হোসেন বিশ্বাস, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রিয়াজ শিকদার, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল, সাবেক ছাত্রলীগ নেতা শামসুল কবির নিশাদ, নওমালা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি জয়নাল আকন, সাংগঠনিক সম্পাদক ফরহাদ খান প্রমুখ।
এমএসএম / জামান
নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ
আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী
মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫
ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক
রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা
পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা
মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন
ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২
শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন
আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার
পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিনিধি সভায় ৩টি পৌরসভার মেয়র প্রার্থীর নাম ঘোষনা