ফিলিস্তিনি কিশোরকে গুলি করে হত্যা করল ইসরায়েলি সেনারা
ফিলিস্তিনের ১৩ বছর বয়সী এক কিশোরকে গুলি করে হত্যা করেছে ইসরায়েল। পশ্চিম তীরে দখলদার ইসরায়েলের অবৈধ বসতি নির্মাণ বাড়ানোর প্রতিবাদে বিক্ষোভে অংশ নেয়ার সময় ওই কিশোরকে গুলি করে হত্যা করা হয়। ফিলিস্তিনি কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মোহাম্মদ দাদাস নামের ওই কিশোর পেটে গুলি লাগার পর শুক্রবার হাসপাতালে মারা গেছে। পূর্বাঞ্চলীয় নাবলাসের বেইত দাজান গ্রামে বিক্ষোভে অংশ নেয়া আরো ৬ ফিলিস্তিনি আহত হয়েছেন। ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, বিক্ষোভকারীদের ওপর টিয়ারগ্যাস ছুড়েছে ইসরায়েলি সেনারা।
এই হত্যাকাণ্ডের বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য করা হয়নি। বেইতায় পৃথক সংঘর্ষে আরও দুই ফিলিস্তিনি আহত হয়েছেন। পশ্চিম তীরের ওই গ্রাম থেকে ইসরায়েলি বসতি স্থাপনকারী এবং সেনাবাহিনীকে সরিয়ে দেয়ার জন্য মাসের পর মাস সেখানে লড়াই করে যাচ্ছেন ফিলিস্তিনিরা।
মাত্র কয়েক দিন আগেই ইসরায়েলের পক্ষ থেকে নতুন করে পশ্চিম তীরে আরও তিন হাজারের বেশি অবৈধ বসতি নির্মাণের ঘোষণা দেয়া হয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের তীব্র সমালোচনার পরও তারা নিজেদের অবস্থানে অনড় রয়েছে।
পশ্চিম তীরে ফিলিস্তিনিদের জন্য আরও প্রায় ১ হাজার ৩০০ বাড়ি নির্মাণেরও ঘোষণা দিয়েছে ইসরায়েল। তবে সমালোচকরা বলছেন, ইসরায়েলিদের জন্য ওই অঞ্চলে অবৈধ বসতি নির্মাণের ঘটনায় আন্তর্জাতিক সমালোচনা এড়িয়ে যাওয়ার প্রচেষ্টা হিসেবেই এমন পদক্ষেপের ঘোষণা দেয়া হয়েছে।
১৯৬৭ সালে মধ্য প্রাচ্যের যুদ্ধে পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেম দখল করে নেয় ইসরায়েল। এরপর থেকেই কয়েক লাখ ইসরায়েলি সেখানে বসতি স্থাপন করেছে যা, আন্তর্জাতিক আইনে অবৈধ বলে গণ্য করা হয়।
জামান / জামান
ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী
ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা
ভারতে বিমানবাহিনীর হেলিকপ্টার থেকে ফেলা ত্রাণ মাথায় পড়ে বৃদ্ধ নিহত
শর্তপূরণ না হওয়া পর্যন্ত হরমুজ খোলা হবে না
ভারতের নৌবাহিনীর সেনাকে মিথ্যা প্রেমের ফাঁদে ফেলে স্পর্শকাতার তথ্য হাতিয়ে নিয়েছে পাকিস্তানের নারী গোয়েন্দা
সাধারণ মানুষকে সেনা প্রশিক্ষণ দেওয়া শুরু করল ইরান
প্রথমে প্রার্থনা করতে বলেন, এরপর পেছন থেকে আঘাত করেন কো-পাইলট
জাপানি নাগরিক হত্যার অভিযোগে মার্কিন নৌ সদস্য আটক
এক ডলারে মিলছে ২৭ লাখ ইরানি রিয়াল
বিশ্বের বেশিরভাগ মানুষের মৃত্যু হয় যে ১০ কারণে
পাকিস্তানি ও ভারতীয়দের চেয়ে গড় আয়ু বেশি বাংলাদেশিদের
মাল্টায় মানবপাচার ও শ্রমশোষণের অভিযোগে বাংলাদেশি ব্যবসায়ী আটক