কালুখালীতে চা বিক্রেতার লোন উঠানো টাকা নিয়ে উধাও স্ত্রী
রাজবাড়ীর কালুখালীতে চা বিক্রেতা কাদের মৃধার (৩৯) ভ্যান কেনার টাকা ও ৭ বছরের ছেলে নিয়ে উধাও স্ত্রী। কাদের মৃধা উপজেলা বোয়ালিয়া ইউনিয়নের চরচিলকা গ্রামের আত্তাফ মৃধার ছেলে।
কাদের মৃধা বলেন, ১৮ বছর পূর্বে পার্শ্ববর্তী পাংশা উপজেলার পাছপাড়া গ্রামের মো. সুলতান খার মেয়ে মোছা. জরিনা বেগমের সাথে ইসলামী শরিয়ত মোতাবেক পারিবারিকভাবে বিবাহ হয়। বিবাহের পর থেকে বসবাস করছিলাম। বর্তমানে আমাদের ৭ বছরের (জিহাদ মৃধা) একটি ছেলেসন্তান রয়েছে। গত সোমবার (১ নভেম্বর) আমি ঘুমে থাকা অবস্থায় কাউকে কিছু না বলে আমার সন্তান ও ভ্যান কেনার জন্য লোন উঠানো ৭০ হাজার টাকা নিয়ে বাড়ি থেকে পালিয়ে যায়। আমার শ্বশুরবাড়িসহ আত্মীয়স্বজনদের বাড়িতে খোঁজখবর নিয়েও তাকে পাওয়া যায়নি।
এ ঘটনায় গত ১ নভেম্বর কালুখালী থানায় একটি অভিযোগ দায়ের করেছে কাদের মৃধা। স্ত্রী-সন্তানের খোঁজ না পেয়ে দিশাহারা হয়ে পড়েছেন কাদের মৃধা।
জামান / জামান
মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত
ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত
শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড
দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি
লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ
মনোহরগঞ্জে কমিটিতে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা- ছাত্রদল নেতা মহসিন
ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের পক্ষে কোনো সুপারিশ নয়: পটিয়ায় বিএনপি নেতা খোরশেদ আলম
নড়াইলের শেখহাটিতে সারের ডিলারশীপ নিয়োগে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন