ঢাকা শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬

চার বছর প্রেমের পর বিয়ের দাবিতে স্কুল দপ্তরির বাড়িতে নারীর অনশন


ফরমান শেখ,  ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo ফরমান শেখ, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ৮-৬-২০২১ রাত ৮:৪৮
চার বছর প্রেমের পর বিয়ের দাবিতে টাঙ্গাইলের ভূঞাপুরে হান্নান নামে স্কুল দপ্তরির বাড়িতে অনশন করছেন এক নারী। সে উপজেলার গাবসারা ইউনিয়নের রায়ের বাসালিয়া গ্রামের বাসিন্দা। এদিকে, ওই নারী হান্নানের বাড়িতে বিয়ের দাবিতে অবস্থান নেয়ায় হান্নান তার স্ত্রী-সন্তানকে নিয়ে পলাতক রয়েছেন। গতকাল সোমবার (৭ জুন) উপজেলার রায়ের বাসালিয়া গ্রামে হান্নানের বাড়িতে অবস্থান নেন ওই নারী। অনশনরত ওই নারী এক ছেলের জননী। হান্নান ওই গ্রামের মৃত লিয়াকত হোসেনের ছেলে। হান্নানও দুই সন্তানের বাবা।
 
স্থানীয় সূত্রে জানা যায়, হান্নান রায়ের বাসালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি-কাম নেশপ্রহরী পদে চাকরি করেন। তিনি এর আগেও এক বিধবা নারীর সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়েছিলেন। পরে স্থানীয় লোকজন হাতেনাতে ধরে গণপিটুনি দেয়। তারপরও বারবার অপকর্ম করেই যাচ্ছেন তিনি।
 
ওই নারী গণমাধ্যমকে জানান, ৯ বছর আগে তার স্বামীর সাথে ডিভোর্স হয়। তার একটি ছেলে রয়েছে। ডির্ভোসের পর থেকে দপ্তরি হান্নান বিরক্ত করতেন তাকে। একপর্যায়ে হান্নান বহুবার প্রেমের প্রস্তাব দেন। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্কে গড়ে ওঠে। চার বছর ধরে প্রেম চলে আসছে। এসব বিষয়ে জানাজানি হলে হান্নানকে জড়িয়ে কুরুচিপূর্ণ মান্তব্য করে লোকজন। তিনি ঘর থেকে বের হতে পারেন না। এ নিয়ে হান্নানকে বিয়ের চাপ দিলে তিনি বিয়ে করতে অস্বীকার করায় বাধ্য হয়ে হান্নানের বাড়িতে ওঠেন বলে জানান তিনি। 
 
গাবসারা ইউপি সদস্য হিটলার জানান, বিষয়টি শুনেছি। কেউ আমার কাছে আসেনি। তবে হান্নান অনেক খারাপ ছেলে, চরিত্র বলতে কিছুই নেই। এর আগেও এ ধরনে অনেক ঘটনা ঘটিয়েছে। ওর বিচার হওয়া দরকার।
 
এ বিষয়ে গাবসারা ইউনিয়নের চেয়ারম্যান মনিরুজ্জামান মনির জানান, রায়ের বাসালিয়া গ্রামের হান্নান নামে এক স্কুল দপ্তরির বাড়িতে এক নারী বিয়ের দাবিতে অনশন করছেন, বিষয়টা আমি মোবাইল ফোনে জেনেছি। বিস্তারিত জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
 
এ বিষয়ে সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মামুবব রহমান চৌধুরী জানান, ঘটনাটি আপনার মাধ্যমে জানতে পারলাম। হান্নান এর আগেও অপকর্মে জড়িয়ে ছিল। কোনো অভিযোগ না পাওয়ায় ব্যবস্থা নেয়া যায়নি।
 
তিনি আরো জানান, এখন এই অপকর্মের ঘটনাও আগের মতোই তার ব্যক্তিগত বিষয়। তবে তার এমন অপকর্মের বিষয়ে অনশনরত  ওই নারী বা যে কেউ লিখিত অভিযোগ করলে তদন্তসাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
 
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওহাব জানান, স্থানীয়দের মাধ্যমে জানতে পারি গতকাল সোমবার এক নারী হান্নান নামে এক স্কুল দপ্তরির বাড়িতে অবস্থান নেয়। পরে ঘটনাস্থলে পুলিশ পাঠালে তারা (পুলিশ) জানতে পারে ওই নারীকে তার পরিবারের স্বজনরা বুঝিয়ে বাড়িতে নেয় যায়।

এমএসএম / জামান

তারাগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

২ জনের মরদেহ উদ্ধার, ১১ জন জীবিত উদ্ধার, বাসে ছিল ৪৫ জন

রূপগঞ্জে জামদানী ভিলেজ প্রকল্প পরিদর্শনে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম

ঈদ উপলক্ষে ঘুরতে গিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত

ব্রিজ ভেঙে নদীতে পড়ল শতাধিক মানুষ, দুই সহোদরসহ ৪ শিশু নিহত

চাঁদপুরে শুটিং করতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার শুটিং ইউনিট!

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানবাহনের ধীরগতি

নবীগঞ্জে দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল

সান্তাহারে হাজারো যাত্রী নিয়ে দুর্ঘটনার কবলে নীলসাগর এক্সপ্রেস

বগুড়ার শেরপুরে মাইক্রোবাস দুর্ঘটনায় ৩ জন নিহত

নড়াইলে গরীব, দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের নগদ অর্থ বিতরণ

ঈদে সাময়িক দর্শক বাড়লেও সারা বছর লোকসান টিকে থাকার লড়াইয়ে শ্রীমঙ্গলের সিনেমা হল

বগুড়ায় মাংস সমিতি’র ৭৭ লাখ টাকা নিয়ে জামায়াত নেতা উধাও