খুলনার কপিলমুনিতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনিতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এলাকাবাসী জানান, দক্ষিণ সলুয়ার নফেল মোড়লের ছেলে আছাদুল মোড়ল প্রতিদিনের ন্যায় শনিবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে নিজ ক্ষেতে পরিচর্যার জন্য গেলে পূর্ব পাশের ডোবায় উপুড় করা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির লাশ দেখতে পেয়ে চিৎকার দিলে এলাকাবাসী এগিয়ে এসে স্থানীয় কপিলমুনির পুলিশকে খবর দিলে এসআই আব্দুল আলীম ও ওসি জিয়াউর রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশটি উদ্ধার করেন।
এ সময় উলঙ্গ লাশের গায়ে কালো রংয়ের মোটা কাপড়ের গেঞ্জি ও ভেতরে লাল রংয়ের গেঞ্জি ছিল। লাশের অদূরে পড়ে থাকা একটি জুতা, চানাচুর, বিস্কুট, শ্যাম্পু, পকেট টিস্যুর খালি প্যাকেট পড়ে থাকতে দেখে তা আলামত হিসেবে জব্দ করে পুলিশ। ধারণা করা হচ্ছে, কে বা কারা তাকে পরিকল্পিতভাবে বাইরে থেকে সেখানে নিয়ে হত্যা শেষে লাশ ডোবায় ফেলে রেখে গেছে।
জমির মালিক আছাদুল জানান, আগের দিন শুক্রবারও (৫ নভেম্বর) তিনি ক্ষেতে গিয়ে কাজ করেছিলেন। তবে কোনো লাশ দেখেননি। ক্ষেতের একপাশে বেড়া ভাঙ্গা দেখে ওই দিনই সংস্কার করে বাড়ি ফিরেছিলেন। ধারণা করা হচ্ছে, মূল দরজা বন্ধ থাকায় ওই এলাকা ভেঙে ভেতরে ঢোকা হয়। অথচ লাশটি উদ্ধারের সময় তা পঁচে দুর্গন্ধ ছড়াচ্ছিল। অর্থাৎ ধারণা করা হচ্ছে, ২-৩ দিন আগে তাকে হত্যা করে সেখানে লাশ ফেলে রাখা হতে পারে।
ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় কপিলমুনি ইউপি চেয়ারম্যান মো. কওছার আলী জোয়াদ্দার জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গেছেন। তবে এ ধরনের ঘটনা এলাকায় এটিই প্রথম। এ সময় তিনি আরো জানান, তিনি বা এলাকার কেউ লাশটি শনাক্ত করতে পারেননি।
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান জানান, লাশটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট সম্পন্ন হয়েছে। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
এমএসএম / জামান
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত