মুন্সীগঞ্জে ৫০তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
মুন্সীগঞ্জে জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে। ‘বঙ্গবন্ধু দর্শন, সমবাযের উন্নয়ন’ প্রতিপাদ্যকে সামনে রেখে ৫০তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা সমবায় কার্যালয় মুন্সীগঞ্জের যৌথ আয়োজনে অনুষ্ঠানটির আয়োজন করা হয়। শনিবার (৬ নভেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. নোমান হোসেনের সভাপতিত্বে জেলা সমবায় অধিদপ্তরের সহকারী পরিচালক আবু জাফরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া-মুন্সীগঞ্জ আসনের সাংসদ ও বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাড. মৃনাল কান্তি দাস। বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা পুলিশ সুপারের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) রাসেল মনির উপস্থিত ছিলেন।
৫০ তম জাতীয় সমবায় দিবস অনুষ্ঠানে সমবায় সম্বলিত বিভিন্ন বিষয় তুলে ধরে আলোচনা করেন বক্তরা। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা সমবায় কর্মকর্তা ফোরদৌসি আক্তার, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাড. গোলাম মাওলা তপন, পৌর কাউন্সিলর নার্গিস আক্তার, সাখাওয়াত হোসেন মানিকসহ সরকারি-বেসরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ