ফরিদপুরের নগরকান্দা উপজেলা আ'লীগের ১০ নেতাকে বহিষ্কার
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ফরিদপুরের নগরকান্দা উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগের ১০ নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
রবিবার (৭ নভেম্বর) সকালে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ বেলায়েত হোসেন মিয়া এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আসন্ন ইউপি নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করা ও নৌকার বিরোধীদের মদদদাতা হিসেবে কাজ করায় বাংলাদেশ আ'লীগের গঠনতন্ত্র হিসেবে তাদের বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃত আওয়ামী লীগ নেতারা হলেন,নগরকান্দা উপজেলা আ.লীগের সহ-দপ্তর সম্পাদক আরিফুর রহমান পথিক তালুকদার , উপজেলা আ.লীগের সহ-সভাপতি খন্দকার ওয়াহিদুল বারী আলম, উপজেলা আ.লীগের কার্যকরী সদস্য সাইফুজ্জামান বুলবুল সরদার, কাইচাইল ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক কবির হোসেন ঠান্ডু, উপজেলা আ.লীগের সহ-সভাপতি কাইমুদ্দিন মন্ডল, ফুলসুতি ইউনিয়ন আ.লীগের ক্রীড়া সম্পাদক খন্দকার তৌহিদুর রহমান টিটো, আ.লীগ নেতা ও জেলা পরিষদ সদস্য মোঃ কামাল হোসেন মিয়া, আ.লীগ নেতা আতাউর রহমান বাবু, রামনগর ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য আ: কুদ্দুস ফকির, আ.লীগ নেতা মোহাম্মদ ইমাম-উল ইসলাম।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
Link Copied