ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

ফের জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৯-৬-২০২১ সকাল ৯:৫৯

জাতিসংঘের মহাসচিব হিসেবে দ্বিতীয় মেয়াদে আবারও নির্বাচিত হয়েছেন অ্যান্তনিও গুতেরেস। মঙ্গলবার তাকে নির্বাচিত করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। এবার মহাসচিব পদে অন্য কোনো প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তিনি।

২০১৭ সাল থেকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন ৭২ বছর বয়সী অ্যান্তনিও গুতেরেস। এর আগে তিনি পর্তুগালের প্রেসিডেন্ট ছিলেন।

জানা গেছে, এ বছর মহাসচিব পদে প্রার্থীর দৌঁড়ে ছিলেন অন্তত ১০ জন। কিন্তু ১৯৩টি সদস্য রাষ্ট্রের পক্ষ থেকে কাউকে আনুষ্ঠানিকভাবে সমর্থন দেয়া হয়নি। ফলে তারা কেউ আর প্রার্থী হতে পারেননি।

এক বিবৃতিতে আন্তোনিও গুতেরেস বলেন, আমার ওপর আস্থা রাখায় নিরাপত্তা পরিষদের কাছে আমি কৃতজ্ঞ।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শপথ নেয়ার কয়েক সপ্তাহ আগে বান কি মুনের স্থলাভিষিক্ত হয়েছিলেন গুতেরেস। প্রথম মেয়াদের একটা বড় সময় ট্রাম্পকে শান্ত রাখতেই তার কেটে গেছে। ক্ষমতায় আসার পর জাতিসংঘের মূল্যবোধ ও বহুপাক্ষিকতা নিয়ে বারবার প্রশ্ন তুলেছিলেন ট্রাম্প। বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ বেশ কয়েকটি সংস্থার তহবিল কাটছাঁটও করে দেন তিনি।

সূত্রঃ এএফপি।

প্রীতি / প্রীতি

প্রয়োজনে খেলা-সাংস্কৃতিক কেন্দ্র বন্ধ করে শিল্পখাতে বিদ্যুৎ দেওয়া হবে

দুদিনে তৃতীয়বারের মতো আটক রাহুল-প্রিয়াঙ্কা গান্ধী

শিক্ষার্থীর হাত উড়ে গেছে, বিক্ষোভ দমনে গ্রেনেড ব্যবহার করবে না ফ্রান্স

গ্রিসের ক্রিট দ্বীপের দক্ষিণে সাগর থেকে ১৯৫ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার

জাপানে মার্কিন সেনাদের ওপর কারফিউ জারি, নিষিদ্ধ হলো মদ

রাশিয়া-ইউক্রেনকে ৩ দফাভিত্তিক যুদ্ধবিরতি প্রস্তাব দিলো ভারত

রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী

ইসরায়েলে নির্বাচনের তোড়জোরের মধ্যেই ৭ অক্টোবর হামলার তৃতীয় বার্ষিকী পালন

সৌদির ২ বিমানবন্দর ও ৪ সেনাঘাঁটিতে হামলা হুথিদের

ইরানে ৮ মাসে ৮১টি যুদ্ধবিমান, ড্রোন ও হেলিকপ্টার খুইয়েছে যুক্তরাষ্ট্র

কৃষ্ণ সাগরে তেলবাহী জাহাজে হামলা, ২৩ ভারতীয় নাবিককে উদ্ধার রাশিয়ার

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের