সাংবাদিকের নামে মামলার প্রতিবাদে মানববন্ধন
ফেনীর সোনাগাজীতে সাংবাদিক গাজী মোহাম্মদ হানিফের বিরুদ্ধে সাবেক সেনা কর্মকর্তা সোলায়মান কর্তৃক ঢাকার আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়েরের প্রতিবাদে ৭ নভেম্বর রোববার রোববার ১১টায় সোনাগাজীতে কর্মরত সাংবাদিকদের আয়োজনে পৌর শহরের জিরো পয়েন্টে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
দৈনিক ইনকিলাব প্রতিনিধি সিনিয়র সাংবাদিক জসিম উদ্দিন কাঞ্চনের সভাপতিত্বে দৈনিক আমাদের নতুন সময় প্রতিনিধি বাহার উল্যাহ বাহার ও ডেইলি ইন্ডাস্ট্রি প্রতিনিধি সাংবাদিক মো. ইকবাল হোসাঈনের যৌথ সঞ্চালনায় এতে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন- সাংবাদিক মো. ওবায়দুল হক (দৈনিক তৃতীয় মাত্রা, সাপ্তাহিক জনপ্রিয়), মো. ছালাহ্ উদ্দিন (দৈনিক বাংলাদেশ সমাচার, খবরপত্র), শহীদুল ইসলাম (দৈনিক সকালের সময়, আজকের জনবাণী), শরীয়ত উল্যাহ রিপাত (দৈনিক বাংলাদেশের খবর, ডেইলি ফেনী), সাংবাদিক ওমর ফারুক (দৈনিক আমাদের সময়), আফতাব হোসেন মমিন ভূঞা (দৈনিক আমাদের অর্থনীতি, সাপ্তাহিক প্রতিক্রিয়া), মো. নাছির উদ্দিন (দৈনিক আজকের পত্রিকা, সাপ্তাহিক নির্ভীক), জহিরুল হক খান সজীব (দৈনিক খোলা কাগজ, বিএমএফ টিভি), আবদুর রহিম (দৈনিক হাজারিকা প্রতিদিন, দৈনিক অধিকার), কাউসার মাহমুদ (মানবজমিন), নুরুল আলম মহব্বত (সাপ্তাহিক জনপ্রিয়), সংবাদকর্মী মোশারফ হোসেন ও কমরেড আবু তাহের প্রমূখ।
এছাড়াও এতে উপস্থিত হয়ে সংহতি প্রকাশ করেন- সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আজিজুল হক হিরণ, সাবেক পৌর কাউন্সিলর শেখ আবদুল হালিম মামুন, পূজা উদযাপন পরিষদের নেতা বিদ্যুৎ মহাজন, শ্রমিক ইউনিয়নের নেতা আবদুল কাদের ও ইলিয়াছ সিরাজ, ফারিহা সভাপতি আলমগির হোসেন টিপু, সমাজসেবক আবু ইউসুফ স্বপন, আরিফুল ইসলাম সোহাগ, মোহাম্মদ সেলিম, ভূমি রক্ষা কমিটির নেতা মাঈন উদ্দিন নাছির, উপজেলা সংস্থার সভাপতি মো. হানিফসহ বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের নেতৃবৃন্দ।
এমএসএম / জামান
দাউদকান্দির গোপালপুরে একজনের সুবিধায় নতুন রাস্তা! সরকারি অর্থ অপচয়ের অভিযোগ
ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার।
কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত
বগুড়ায় শিশু রিফাত হত্যা মামলায় ৫ জনের ফাঁসি ৫ জনের ১০ বছর কারাদণ্ড
১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা, সেই স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতার আত্মসমর্পণ
জাতীয় পর্যায়ে রানার্স আপ বালক ফুটবল দলকে গণসংবর্ধনা
বারইয়ারহাট পৌর বিএনপির উদ্যোগে রাস্তার দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
রাজারহাটে গলায় ওড়না পেঁচিয়ে শিক্ষার্থীর আত্মহত্যা
সাহায্য চেয়ে কেমিক্যাল প্রয়োগ; শয়তানের নিঃশ্বাস চক্রের তিন সদস্য গ্রেপ্তার
বেড়ায় স্কুল ফিডিংয়ে ফাঙ্গাস পরা পাউরুটি বিতরণের অভিযোগ উঠেছে
তাড়াশে ৬ষ্ঠ শ্রেণির ছাত্র মারুফ হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন
তিস্তায় পানি হ্রাসবৃদ্ধি: বন্যা আতঙ্কে লালমনিরহাটের চরাঞ্চলেট বাসিন্দারা, খোলা রয়েছে ৪৪ জলকপাট
নানা আয়োজনে কুড়িগ্রামে ৭১টিভির জন্মদিন পালন
Link Copied