বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
ফরিদপুরের বোয়ালমারীতে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে উপজেলা বিএনপি। রোববার (৭ নভেম্বর) সকালে এ উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সকল অঙ্গসংগঠনের উদ্যোগে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ১৯৭৫ সালের এই দিনে ক্যান্টনমেন্টের বন্দিদশা থেকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে মুক্ত করে দেশ পরিচালনার দায়িত্ব নেয় সিপাহী-জনতা।
বোয়ালমারী পৌর বিএনপির সভাপতি শেখ আফসার উদ্দিনের সভাপতিত্বে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- বোয়ালমারী উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম সিরাজ, উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক সামসুদ্দিন মিয়া ঝুনু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান বাবু, ফরিদপুর জেলা যুবদলের সহ-সম্পাদক মো. ইমরান হোসেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. রাসেল আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো. দেলোয়ার হোসেন, উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক আলামিন অনিক প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, আজকের এই দিনে ক্যান্টনমেন্ট থেকে জিয়াউর রহমানকে মুক্ত করা হয়। পাল্টে যায় দেশের পটভূমি এবং এ পরিবর্তনে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব প্রভাবমুক্ত হয়ে শক্তিশালী এক জাতিসত্তা লাভ করে বাংলাদেশ।
এমএসএম / জামান
বারহাট্টা উপজেলা ছাত্রদলের আনন্দ মিছিল অনুষ্ঠিত
রৌমারীতে ভিটেমাটি ফিরে পেতে চায় উচ্ছেদ হওয়া, রাস্তায় দিনাতিপাত পরিবার
ধামইরহাটে দাতা সদস্যদের বঞ্চিত করে কমিটি গঠন ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সিংগাইরে জমে থাকা ময়লার ভাগাড় পরিষ্কারে নেমেছে একদল সেচ্ছাসেবক
চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগ ঠিকাদার কল্যান সমিতির কমিটি গঠন
কালাই প্রেসক্লাবের নতুন নেতৃত্ব: সভাপতি ডলার, সম্পাদক পাভেল
হাজীগঞ্জে ৩ প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা
গাজীপুরে সাংবাদিকদের কর্মশালা: পেশাদারিত্ব ও আপসহীন সত্যের আহ্বান
চট্টগ্রাম প্রেস ও র্যাব-৭ এর মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
নওগাঁয় কাঁচা মরিচের ঝাঁজে দিশেহারা সাধারণ ক্রেতা
পটুয়াখালীতে প্রতি মাসে কোটি টাকার সাপের বিষের সম্ভাবনা, তবু সংকটে দেশের একমাত্র স্নেক ভেনম ফার্ম
নদী গর্ভে বসতভিটা বিলিন হওয়ার ভয়ে সঞ্চয়কৃত টাকায় জমি কিনে বিপাকে জেলে পরিবার
আদালতে আত্মসমর্পণের পর জামিন নামঞ্জুর: কারাগারে গেলেন ছাত্রলীগ নেতা তোহা
Link Copied