ঢাকা সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

তজুমদ্দিনে কৃষকের মাঝে ৮টি কম্বাইন্ড হারভেস্টার বিতরণ


তজুমদ্দিন প্রতিনিধি photo তজুমদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ৭-১১-২০২১ বিকাল ৬:৪৬
ভোলার তজুমদ্দিনে কৃষকের মাঝে ৮টি কম্বাইন্ড হারভেস্টার কৃষিযন্ত্র বিতরণ করা হয়েছে। রোববার (৭ নভেম্বর) সকালে ৭০ শতাংশ ভর্তুকি প্রদানের মাধ্যমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আনুষ্ঠানিকভাবে কৃষকের কাছে হারভেস্টারের চাবি হস্তান্তর করে। এ সময় ভোলা-৩ ‍আসনের সংসদ সদস্য আলহাজ নুরুন্নবী চৌধুরী শাওন প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত ছিলেন।
 
উপজেলা নির্বাহী অফিসার মরিয়ম বেগমের সভাপতিত্ব অনুষ্ঠান সঞ্চালনা করেন কৃষি অফিসার অপূর্ব লাল সরকার। অনুষ্ঠানে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, উপজেলা ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, মহিলা কলেজের অধ্যক্ষ হেলালউদ্দিন সুমন, কৃষক লীগের সভাপতি সিরাজউদ্দিন প্রমুখ।
 
পরে ২ হাজার ৮৮৫ জন কৃষকের মাঝে ৭ প্রজাতির বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

এমএসএম / জামান

তারাগঞ্জে বিভিন্ন কর্মসূচিতে এমপি ব্যারিস্টার শাকিলা ফারজানা

বিতর্কিত এসআই নেয়ামতের বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ

গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর

রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার

কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই

শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম

অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার

শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল

পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ

উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন

মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন

চরম অনিশ্চয়তায় কাটছে কিশোর রাহুলের জীবন