ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

কারিগরি দক্ষতা উন্নয়নেই দেশের উন্নয়ন : ইঞ্জি. এনামুল হক এমপি


শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান  photo শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান
প্রকাশিত: ৮-১১-২০২১ দুপুর ২:৬

কারিগরি উন্নয়ন মানে দেশের উন্নয়ন। কারিগরি উন্নয়নেই দেশ সমৃদ্ধির পথে দ্রুত অগ্রসর হবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে তাঁরই দেখানো পথে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কারিগরি শিক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন, রাজশাহীতে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের (আইডিইবি) ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন ‍ইঞ্জিনিয়ার ‍এনামুল হক ‍এমপি।

‘সম্প্রীতির সমৃদ্ধ জাতি গঠনে আধুনিক জ্ঞান ও কর্মশক্তিতে বলীয়ান শিক্ষা’ প্রতিপাদ্য বাস্তবায়নে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (IDEB)-এর গণ-প্রকৌশল দিবস-২০২১ ও গৌরবােজ্জল ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে যথাযােগ্য মর্যাদায় সোমবার (৮ নভেম্বর) সকাল ১০টায় আইডিইবির কার্যালয়ে পালন করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রায় ৩ হাজার সদস্য প্রকৌশলীর অংশগ্রহণে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিটি আইডিইবি ভবন হতে কোর্ট স্টেশন হয়ে পুনরায় ভবনের সামনে এসে শেষ হয়। আলােচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন IDEB কেন্দ্রীয় কমিটির অন্যতম উপদেষ্টা ও রাজশাহী-৪ আসনের সংসদ সদস্য প্রকৌশলী মাে. এনামুল হক।
 
এছাড়াও উপস্থিত ছিলেন- আইডিইবি কেন্দ্রীয় নির্বাহী কমিটির উপদেষ্টা বীর মুক্তিযােদ্ধা প্রকৌশলী মাে. নওশের আলী, প্রকৌ. মাে. আব্দুল গফুর-উপদেষ্টা কেনিক-আইডিইবি, আইডিইবি কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্টাডি ও রিসার্চ সেলের কো-চেয়ারম্যান ও বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ রাজশাহী জেলার সভাপতি প্রকৌ. মাে. তাজুল ইসলাম, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি মাে. কবির উদ্দিন, রাজশাহী জেলা শাখার সভাপতি প্রকৌ. মাে. আমিনুল হক, রাজশাহী জেলার সাধারণ সম্পাদক প্রকৌ. মাে. হােসেন শাহীদ সােহরাওয়ার্দী, সহ-সভাপতি প্রকৌ. মো. কামরুজ্জামান, সহ-সভাপতি প্রকৌ. মাে. মেরাজুল আলম, বীর মুক্তিযােদ্ধা প্রকৌ. মাে. সাজ্জাদুর রহমান, বীর মুক্তিযােদ্ধা প্রকৌ. সেখ মুজিবুর রহমান, বীর মুক্তিযােদ্ধা প্রকৌ. মাে. আবুল কালাম আজাদ। রাজশাহীর বিভিন্ন সার্ভিস অ্যাসােসিয়েশনের প্রায় ৩ হাজার সদস্য ডিপ্লোমা প্রকৌশলীবৃন্দ র‍্যালিতে অংশ করেন। অনুষ্ঠানটির সঞ্চালকের দায়িত্ব পালন করেন আইডিবি রাজশাহীর সাংগঠনিক সম্পাদক ও বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ রাজশাহী জেলার সাধারণ সম্পাদক প্রকৌশলী মাে. মশিউর রহমান।

এমএসএম / জামান

তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।

ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান

শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি

জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার

নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক

অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন

রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু