এবার একসঙ্গে ১০ সন্তান জন্ম দিয়ে বিশ্বরেকর্ড
কিছুদিন আগে (৪ মে ২০২১) মালির এক নারী একসঙ্গে ৯টি শিশুর জন্ম দিয়ে রেকর্ড করেছিলেন। এবার সেই রেকর্ড ভাঙলেন দক্ষিণ আফ্রিকায় এক নারী। তিনি এবার একসঙ্গে সাতটি ছেলে ও তিনটি মেয়ে অর্থাৎ ১০টি সন্তানের জন্ম দিয়ে শীর্ষে উঠে গেলেন। বিশ্বে একসঙ্গে ১০ সন্তানের জন্ম দেয়ার ঘটনা এটাই প্রথম। দেশটির প্রশাসনিক রাজধানী প্রিটোরিয়ার একটি হাসপাতালে গোসিয়াম থামারা সিথোল নামে ৩৭ বছর বয়সী ওই নারী গত সোমবার রাতে একসঙ্গে ১০ সন্তানের জন্ম দেন।
গোসিয়ামের স্বামী তেভো সোসোটেসি গণমাধ্যমকে জানান, হাসপাতালের চিকিৎসকরা আগে থেকেই নিশ্চিত ছিলেন, গোসিয়ামের গর্ভে একাধিক বাচ্চা রয়েছে। গর্ভধারণের প্রথম দিক থেকেই প্রিটোরিয়ায় একটি হাসপাতালে চিকিৎসকদের তত্ত্বাবধানে ছিলেন গোসিয়াম। এদিন বিকেলে হঠাৎ ব্যথা অনুভব হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা অবস্থা বুঝতে পেরে সিজারের মাধ্যমে একে একে তার ১০টি সন্তান প্রসব করান। দুজন বিশেষজ্ঞ গাইনি চিকিৎসক ও তিনজন জেনারেল চিকিৎসকের সহযোগিতায় সিজারের মাধ্যমে তার পেট থেকে একে একে ১০টি বাচ্চা বের করে আনা হয়। তাদের মধ্যে সাতটি ছেলে ও তিনটি মেয়ে। এর আগেও যমজ সন্তানের জন্ম দিয়েছিলেন গোসিয়া।
গোসিয়া বলেন, প্রথমদিকে চিকিৎসকরা যমজ সন্তান বলছিলেন। কিন্তু দশটি সন্তান কীভাবে আমার গর্ভে ৩৬ সপ্তাহ ছিল তা অকল্পনীয়। আমি অসুস্থ ছিলাম, এটা আমার জন্য কঠিন সময় ছিল। আমি কেবল ইশ্বরের কাছে প্রার্থনা করি, যেন আমার সব সন্তান সুস্থ থাকে। আমি ও আমার সন্তানরা এখন সম্পূর্ণ সুস্থ। আমি চিকিৎসকদের ধন্যবাদ জানাই।
প্রিটোরিয়া মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গাইনি বিভাগের উপ-প্রধান অধ্যাপক ডিনি মাওলা বলেন, গোসিয়ার ১০ সন্তান জন্ম দেয়ার ঘটনা বিরল। সাধারণত ঈশ্বরের সহযোগিতা ছাড়া এমন ঘটনা ঘটে না। নবজাতকদের আগামী কয়েক মাস ইনকিউবেটরে রেখে ওজন ঠিক করতে হবে। কারণ তারা গর্ভাবস্থায় উচ্চ ঝুঁকিপূর্ণ ছিল।
প্রীতি / জামান
প্রয়োজনে খেলা-সাংস্কৃতিক কেন্দ্র বন্ধ করে শিল্পখাতে বিদ্যুৎ দেওয়া হবে
দুদিনে তৃতীয়বারের মতো আটক রাহুল-প্রিয়াঙ্কা গান্ধী
শিক্ষার্থীর হাত উড়ে গেছে, বিক্ষোভ দমনে গ্রেনেড ব্যবহার করবে না ফ্রান্স
গ্রিসের ক্রিট দ্বীপের দক্ষিণে সাগর থেকে ১৯৫ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার
জাপানে মার্কিন সেনাদের ওপর কারফিউ জারি, নিষিদ্ধ হলো মদ
রাশিয়া-ইউক্রেনকে ৩ দফাভিত্তিক যুদ্ধবিরতি প্রস্তাব দিলো ভারত
রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী
ইসরায়েলে নির্বাচনের তোড়জোরের মধ্যেই ৭ অক্টোবর হামলার তৃতীয় বার্ষিকী পালন
সৌদির ২ বিমানবন্দর ও ৪ সেনাঘাঁটিতে হামলা হুথিদের
ইরানে ৮ মাসে ৮১টি যুদ্ধবিমান, ড্রোন ও হেলিকপ্টার খুইয়েছে যুক্তরাষ্ট্র
কৃষ্ণ সাগরে তেলবাহী জাহাজে হামলা, ২৩ ভারতীয় নাবিককে উদ্ধার রাশিয়ার
দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক