ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

কেশবপুরে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টাকারীদের বিরুদ্ধে মানববন্ধন


সোহেল পারভেজ, কেশবপুর photo সোহেল পারভেজ, কেশবপুর
প্রকাশিত: ৮-১১-২০২১ দুপুর ৩:৫৩

যশোরের কেশবপুরে গতকাল রোববার (৭ নভেম্বর) বিকেলে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও উপজেলা খেলাঘর আসর কমিটির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। সারাদেশে অব্যাহত মন্দিরে হামলা, ভাংচুর, অগ্নিসংযোগ, লুটপাট ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টাকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে ওই মানববন্ধন করা হয়।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুল মজিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোতাহার হোসাইনের সঞ্চালনায় শহরের শহীদ বীর মুক্তিযোদ্ধা দৌলত বিশ্বাস চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন- কেশবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এইচএম আমির হোসেন, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্ত্তী, দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতা প্রভাষক কানাই লাল ভট্টাচার্য, সুপ্রভাত বসু, বাবুর আলী গোলদার, আমিনুর রহমান বুলবুল, উন্নয়নকর্মী মাসুদা খাতুন বিউটি, কামরুজ্জামান, ইউনুস আলী, রবিউল ইসলাম প্রমুখ।

মানববন্ধনে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও খেলাঘর উপজেলা ও ইউনিয়ন শাখা আসর, গণমাধ্যম, শিক্ষক, শিক্ষার্থী, সমাজসেবক, ব্যবসায়ী, সমাজকর্মীরা অংশগ্রহণ করেন। 

এমএসএম / জামান

আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫

আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার

ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা

বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার

নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ

রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ

‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ

কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ

বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল

সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার

শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

লোহাগড়ায় মাদক সেবনের সরঞ্জামসহ তিন যুবক আটক