ঢাকা রবিবার, ২ আগস্ট, ২০২৬

বোয়ালমারীতে হত্যা মামলার বাদীকে হত্যাচেষ্টার অভিযোগ


বোয়ালমারী প্রতিনিধি  photo বোয়ালমারী প্রতিনিধি
প্রকাশিত: ৮-১১-২০২১ দুপুর ৪:৮
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের পোয়াইল গ্রামের আওয়ামী লীগকর্মী কৃষক আকমল হত্যা মামলার বাদী ও নিহতের ছেলে মো. ইব্রাহিম শেখকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। হত্যাচেষ্টাসহ তাকে মারপিট ও সাদা কাগজে স্বাক্ষর নেয়ার অভিযোগে সোমবার (৮ নভেম্বর) দুপুরে সংবাদ সম্মেলন করেন বাদী মো. ইব্রাহিম শেখ। এ বিষয়ে তিনি বোয়ালমারী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
 
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ইব্রাহিম শেখ অভিযোগ করেন, রোববার রাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতার জন্য চতুল ইউনিয়নের বাইখীর চৌরাস্তার পাশে গেলে আকমল হত্যা মামলার ১নং আসামি চতুল ইউপি চেয়ারম্যান শরীফ সেলিমুজ্জামান লিটুর ভাই বাবলু শরীফ, ওই মামলার আসামি পোয়াইল গ্রামের জামাল মাতুব্বর, ইখলাছ মোল্যা, জাবের মোল্যা, ইলিয়াস মোল্যা, রাজিব খান, তাজমুল শেখসহ অজ্ঞাত আরো ১০-১২ জনের একটি গ্রুপ তাকে (ইব্রাহিম) জোর করে কলার ধরে আটকে রাখে। বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে স্বীকারোক্তিমূলক ভিডিও রেকর্ডিং করে বক্তব্য নেয় এবং সাদা কাগজে স্বাক্ষর নেয়ার চেষ্টা করে। তাকে দিয়ে উপজেলা যুবলীগের আহ্বায়ক রফিকুল ইসলাম, পোয়াইল গ্রামের গাজী শুভ ও নাজিম উদ্দিন মেম্বারের নাম বলায়। বাবলু শরীফ তার গলা চেপে ধরে শ্বাসরোধে হত্যার চেষ্টা করে। প্রাণনাশের হুমকি দিয়ে আকমল হত্যা মামলা তুলে নিতে বলে। খবর পেয়ে রাত সাড়ে ৭টার দিকে বোয়ালমারী থানার এসআই আব্দুর রহমান ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন।
 
ইব্রাহিম আরো অভিযোগ করেন, আগামী ইউপি নির্বাচনে আধিপত্য বিস্তারের লক্ষ্যে এবং তাদের নীলনকশা বাস্তবায়নে আরো নৃশংস কোনো ঘটনা ঘটাতে পারে। ইব্রাহিমের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন গাজী ফকরুজ্জামান শুভ। এ সময় উপস্থিত ছিলেন- চতুল ইউনিয়নের ৩নং ওয়ার্ড ইউপি সদস্য নাজিম উদ্দিন, জাকির শেখ, সামচু শেখ প্রমুখ।
 
উল্লেখ্য, গত ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন পালন উপলক্ষে আলোচনা সভা ও নৈশভোজ শেষে কৃষক আকমল শেখকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে। নিহত আকমল শেখের ছেলে ইব্রাহিম শেখ বাদী হয়ে চতুল ইউনিয়নের চেয়ারম্যান শরীফ সেলিমুজ্জামান লিটুকে ১ নম্বর আসামি করে মামলা দায়ের করেন। 
 
এ ব্যাপারে বাবলু শরীফ বলেন, ইব্রাহিম বাইখীর চৌরাস্তা এলাকায় এসে আকমল হত্যা মামলার আসামিদের ব্যাপারে খোঁজখবর নেয়। এ সময় চেয়ারম্যান শরীফ সেলিমুজ্জামান লিটুর কর্মী-সমর্থকরা তার ওপর চড়াও হয়ে তাকে আটক করে। আমি সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানা পুলিশের কাছে হস্তান্তর করি।
 
এসআই আব্দুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ইব্রাহিমকে উদ্ধার করে আনি।

এমএসএম / জামান

বারহাট্টা উপজেলা ছাত্রদলের আনন্দ মিছিল অনুষ্ঠিত

রৌমারীতে ভিটেমাটি ফিরে পেতে চায় উচ্ছেদ হওয়া, রাস্তায় দিনাতিপাত পরিবার

ধামইরহাটে দাতা সদস্যদের বঞ্চিত করে কমিটি গঠন ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সিংগাইরে জমে থাকা ময়লার ভাগাড় পরিষ্কারে নেমেছে একদল সেচ্ছাসেবক

চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগ ঠিকাদার কল্যান সমিতির কমিটি গঠন

কালাই প্রেসক্লাবের নতুন নেতৃত্ব: সভাপতি ডলার, সম্পাদক পাভেল

হাজীগঞ্জে ৩ প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা

গাজীপুরে সাংবাদিকদের কর্মশালা: পেশাদারিত্ব ও আপসহীন সত্যের আহ্বান

চট্টগ্রাম প্রেস ও র‌্যাব-৭ এর মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

নওগাঁয় কাঁচা মরিচের ঝাঁজে দিশেহারা সাধারণ ক্রেতা

পটুয়াখালীতে প্রতি মাসে কোটি টাকার সাপের বিষের সম্ভাবনা, তবু সংকটে দেশের একমাত্র স্নেক ভেনম ফার্ম

নদী গর্ভে বসতভিটা বিলিন হওয়ার ভয়ে সঞ্চয়কৃত টাকায় জমি কিনে বিপাকে জেলে পরিবার

আদালতে আত্মসমর্পণের পর জামিন নামঞ্জুর: কারাগারে গেলেন ছাত্রলীগ নেতা তোহা