ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

সাটুরিয়ায় মাকে হত্যাচেষ্টার অভিযোগে ছেলে আটক


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ৮-১১-২০২১ দুপুর ৪:৩৩
মানিকগঞ্জের সাটুরিয়ায় মাকে গলাটিপে  হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে এক মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে। ওই ছেলে দীর্ঘদিন যাব‍ৎ তার মাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিল। এছাড়াও তার মায়ের থাকার জন্য একমাত্র ঘরটি পুড়িয়ে দেয়ার হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেন ভুক্তভোগী গর্ভধারিণী মা। অভিযোগ পেয়ে ছেলে মো. খোকন কসাইকে আটক করেছে সাটুরিয়া থানা পুলিশ। সোমবার (৮ নভেম্বর) সকালে উপজেলার বালিয়াটি ইউনিয়নের বালিয়াটি গ্রামে এ ঘটনা ঘটে।
 
থানায় অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাটুরিয়া উপজেলার বালিয়াটি ইউনিয়নের মঙ্গল মাঝির ছেলে মোহাম্মদ খোকন কসাই তার গর্ভধারিণী মা ফিরোজাকে দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করছে ‍এবং একমাত্র থাকার ঘরটি পুড়িয়ে দেয়ার হুমকি দিচ্ছে। সোমবার সকালে বালিয়াটি চৌরাস্তায় মা ফিরোজাকে কিল-ঘুষি ও লাথি দিয়ে মাটিতে ফেলে দেয় ‍এবং হত্যার উদ্দেশ্যে দুই হাত দিয়ে গলা চেপে ধরে। এ সময় আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে ভুক্তভোগী ওই মাকে উদ্ধার করা করেন।
 
ফিরোজা বেগম বলেন, আমার ছেলে খোকন কসাই দীর্ঘদিন যাবৎ ‍আমাকে নানাভাবে মানসিক ও শারীরিকভাবে অত্যাচার করছে। সোমবার সকাল ১০টার দিকে কিল-ঘুষি ও লাথি মেরে মাটিতে ফেলে দেয় ও হত্যার উদ্দেশ্যে দুই হাত দিয়ে গলা চেপে ধরলে আমার গোঙানির শব্দ শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে আমাকে মাদকাসক্ত ছেলের হাত থেকে উদ্ধার করে। লোকজন এসে উদ্ধার না করলে আমাকে মেরেই ফেলত। ইতিপূর্বে আমার ছেলে আমাকে মারধর করলে আমি আমার ছেলের বিরুদ্ধে মামলা করি। মামলাটি এখনো আদালতে চলমান। ছেলে খোকন কসাই মাদকাসক্ত বলেও তিনি জানান।
 
সাটুরিয়া থানার ওসি মুহাম্মদ আশরাফুল আলম বলেন, ভুক্তভোগী মায়ের অভিযোগ পেয়ে অভিযুক্ত আসামি খোকন কসাইকে আটক করা হয়েছে।

এমএসএম / জামান

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস