ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার -৩

বাউফলে নৌকার সমর্থকদের বাড়ি ও দোকানে হামলা


বাউফল প্রতিনিধি  photo বাউফল প্রতিনিধি
প্রকাশিত: ৮-১১-২০২১ বিকাল ৫:১৩

আগামী ১১ নভেম্বর পটুয়াখালীর বাউফলের নওমালা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে নৌকার সমর্থকদের ওপর হামলা, বাসাবাড়ি-দোকানে হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রোববার (৭ নভেম্বর) গভীর রাতে উপজেলার নওমালা ইউনিয়নের নয়াহাট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ। 

গ্রেফতারকৃতরা হলেন- ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সহ-সভাপতি মো. রেজাউল করিম (২৮), মো. ফারুক মৃধা ওরফে কসাই ফারুক (৪০) এবং নওমালা ইউনিয়নের বহিষ্কৃত যুবলীগ সভাপতি মো. কালাম খান (৩৫)। 

সূত্র জানায়, গ্রেফতারকৃতরা নওমালা ইউপি নির্বাচনে বিদ্রোহী প্রার্থী (ঘোড়া) মো. শাহজাদা হাওলাদারের সমর্থক। রোববার রাতে নওমালা ইউনিয়নের ৪নং ওয়ার্ডে শিকদারবাড়ীর মান্নান শিকদার, সোহরাব শিকদার, বাচ্চু শিকদার, শাকিল শিকদার, মোকছেদ শিকদারসহ ১২টি ঘর ও দুটি দোকানঘর ভাংচুর করে বিদ্রোহী প্রার্থী (ঘোড়া) মো. শাহজাদা হাওলাদারের সমর্থকরা। গত কয়েক দিনে নৌকার কর্মী-সমর্থকদের ওপর হামলা-ভাঙচুর, ককটেল ও গুলিবর্ষণের সাথে তাদের জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আল মামুন বলেন, গ্রেফতারকৃতদের কোর্টে প্রেরণ করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার ও অস্ত্র উদ্ধারের চেষ্টা চলছে।

এমএসএম / জামান

নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী

মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫

ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক

রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা

পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা

মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন

ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২

শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার

পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিনিধি সভায় ৩টি পৌরসভার মেয়র প্রার্থীর নাম ঘোষনা

হাটহাজারীতে সাংবাদিককে হুমকি ও কাজে বাধা দেওয়ার অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার