ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

পাইকগাছায় মুক্তিপণের দাবিতে অপহৃত কলেজছাত্রকে হত্যা : খুনি আটক


শেখ সেকেন্দার আলী, পাইকগাছা  photo শেখ সেকেন্দার আলী, পাইকগাছা
প্রকাশিত: ৮-১১-২০২১ বিকাল ৬:১২
খুলনার পাইকগাছায় মুক্তিপণের দাবিতে অপহৃত আমিনুর রহমান (২০) নামে এক কলেজছাত্রকে হত্যা করা হয়েছে। আগড়ঘাটা কপোতাক্ষ নদের তীরে নিহতের রক্ত পাওয়া গেলেও লাশ পাওয়া যায়নি। মুক্তিপণের টাকা আদায়কালে অপহরণ চক্রের একজনকে জনতা আটক করে পুলিশে দিয়েছে।
 
পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার (৭ নভেম্বর) রাত ৯টার দিকে আগড়ঘাটা বাজার থেকে ৪-৫ জনের একটি চক্র আমিনুর রহমানকে অপহরণ করে। রাত ১০টার দিকে তাকে খুন করে নদীতে ভাসিয়ে দেয় বলে খুনি ফয়সাল পুলিশের কাছে স্বীকারোক্তি দিয়েছে। তার দেয়া তথ্যমতে পুলিশ রক্তের আলামত শনাক্ত করে বলে ওসি জিয়াউর রহমান জানান।
 
নিহত আমিনুর শ্যামনগর গ্রামের ছুরমান গাজীর ছেলে ও কপিলমুনি কলেজের একাদশ শ্রেণির ছাত্র। অজ্ঞাত স্থানে নিয়ে আমিনুরের ব্যবহৃত ফোন দিয়ে রোববার রাত সাড়ে ১০টার দিকে তার পিতা ছুরমান গাজীর কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে পাইকগাছা ব্রিজের নিচে রাখতে বলে। কিছু টাকা সেখানে রাখাও হয়। ওই স্থান থেকে সোমবার দুপুর ১টার দিকে টাকা নিয়ে চলে আসার সময় চারপাশে মোতায়ন করা লোকেরা অপহরণকারী ফয়সাল সরদারকে আটক করে পুলিশে দেয়।
 
ফয়সাল গদাইপুর গ্রামের জিল্লুর রহমানের ছেলে। সে নিজেকে সেনাবাহিনীর অফিসার পরিচয় দেয়। তার সাথে আরো ৪-৫ জন রয়েছে বলে অপহৃতের পিতা জানিয়েছেন।
 
ওসি জিয়াউর রহমান জানান, একজন আটক হয়েছে। অন্যদের আটকের চেষ্টা চলছে। নিহত আমিনুরের লাশ উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।
 
রিপোর্ট লেখা পর্যন্ত অহৃত আমিনুরের সন্ধান মেলেনি।

এমএসএম / জামান

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার