কালুখালীতে নৌকার মিছিলে না যাওয়ায় ব্যবসায়ীকে মারপিট
রাজবাড়ীর কালুখালীতে ডাকার পর নৌকার মিছিলে না যাওয়ায় রবিউল ইসলাম নামে এক ক্ষুদ্র ব্যবসায়ীকে মারপিট করার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার (৮ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মাছবাড়ী ইউনিয়ন পরিষদের পাশে ঘটনাটি ঘটে। আহত রবিউল ইসলাম মাজবাড়ী গ্রামের আবুল হোসেনের ছেলে। তিনি কালুখালী সরকারি হাসপাতালে চিকিৎসাধীন। তারর মাথায় ৯টি সেলাই দেয়া হয়েছে।
মঙ্গলবার (৯ নভেম্বর) সকালে কালুখালী হাসপাতালে চিকিৎসাধীন রবিউল ইসলাম জানান, সোমবার সন্ধ্যায় মাজবাড়ী ইউনিয়নের নৌকার প্রার্থী কাজী শরিফুল ইসলাম আমাকে তার মিছিলে যাওয়ার জন্য বলেন। আমার পিতা অসুস্থ থাকায় আমি দোকানে ছিলাম, মিছিলে যেতে পারি নাই। আমি বাজার থেকে রাত সাড়ে ১০টার দিকে বাড়ি ফিরছিলাম, এমন সময় কাজী সাইফুল ইসলামের নির্দেশে নৌকার প্রার্থী কাজী শরিফুল ইসলামের উপস্থিতিতে কাজী শানু, শাকিল, তুলন, মিঠুন, গফুরসহ বেশ কয়েকজন আমাকে মারধর করে। মারধরের ফলে আমি জ্ঞান হারিয়ে ফেলি। পরে আমার মা ও পরিবারের লোকজনসহ এলাকার মানুষ এসে আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। মিছিলে না যাওয়ার অপরাধে মারধর করা হয়েছে বলে দাবি করেন তিনি।
এ ব্যাপারে রবিউল ইসলামের মা নাজমা খাতুন বলেন, আমার ছেলেকে মেরে ফেলার উদ্দেশ্যেই মারধর করা হয়েছে। আমরা গরিব মানুষ, আমাদের কিসের দল? আমার ছেলেকে মিছিলে ডেকেছে কিন্তু যেতে পারেনি। তাই বলে কি এভাবে মারধর করতে হবে? আমি এ ঘটনার বিচার চাই।
এ ব্যাপারে কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হাসান বলেন, বিষয়টি আমরা জানতে পেরে সেখানে পুলিশ পাঠানো হয়েছিল। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ব্যাপারে মাজবাড়ী ইউনিয়নের নৌকার প্রার্থী কাজী শরিফুল ইসলাম বলেন, গতকাল নৌকার কোনো মিছিল হয়নি। বিষয়টি মিথ্যা ও সম্পূর্ণ বানোয়াট। নির্বাচনকে সামনে রেখে আমাকে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করছেন তারা।
এমএসএম / এমএসএম
মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত
ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত
শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড
দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি
লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ
মনোহরগঞ্জে কমিটিতে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা- ছাত্রদল নেতা মহসিন
ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের পক্ষে কোনো সুপারিশ নয়: পটিয়ায় বিএনপি নেতা খোরশেদ আলম
নড়াইলের শেখহাটিতে সারের ডিলারশীপ নিয়োগে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন