পাংশায় দুই বছর ধরে ভাঙছে সড়ক, সংস্কারের উদ্যোগ নেই
রাজবাড়ীর পাংশায় দুই বছর ধরে ভাঙছে সড়ক। প্রায়ই ঘটছে দুর্ঘটনা। সংস্কারের উদ্যোগ না থাকলেও দ্রুত সংস্কারের দাবি জানান এলাকাবাসী। উপজেলার পাট্টা ইউনিয়নের একটি পাকা সড়ক। সড়কটি দিয়ে পার্শ্ববর্তী কালুখালী উপজেলার প্রবেশ করা যায়। সড়কটি পাঁচ থেকে ছয় বছর আগে নির্মাণ করা হয়। ভাঙছে প্রায় দুই বছর ধরে। এখন পর্যন্ত সড়কটি সংস্কারের উদ্যোগ নেয়া হয়নি বলে জানান এলাকাবাসী।
জানা গেছে, এটি কৃষি নির্ভরশীল গ্রাম হওয়ায় পণ্যবাহী ট্রাক যাতায়াত করে এই সড়কে। এছাড়াও সড়কটি দিয়ে এক উপজেলা থেকে অন্য উপজেলায় যাতায়ত করতে প্রতিদিন শত শত যানবহণ চলাচল করে। সড়কটি দ্রুত সংস্কার করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
সরেজমিন দেখা যায়, প্রায় ১০০ মিটার সড়ক ধসে গেছে পুকুরে। পুকুরটি পাট্টা মধ্যপাড়া গ্রামের গফুর বিশ্বাসের। গফুর বিশ্বাসের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
এ সময় স্থানীয় মোছা. রোজিনা আক্তার নামের এক গ্রহবধূ বলেন, আগে থকেই এখানে পুকুর ছিল। সড়কটি পাঁচ-ছয় বছর আগে করা হয়েছে। প্রায় দুই বছর আগে থেকে ভাঙা শুরু হয়েছে। এখন পর্যন্ত কোনো অফিসার দেখতে আসেননি।
মো. জাকির হোসেন বলেন, দিন দিন রাস্তা নাই হয়ে যাচ্ছে। প্রায়ই এখানে গাড়ি উল্টে পুকুরে চলে যায়।
ভ্যানচালক আব্দুর রশিদ বলেন, আমি নিজেই একবার ভ্যানসহ যাত্রী নিয়ে পুকুরে উল্টে পড়েছিলাম। জায়গাটি খুব বিপজ্জনক। একসাথে দুটি গাড়ি ঢুকতে পারে না।
আলমসাধু চালক কাদের বলেন, এই সড়ক দিয়ে সাওরাইল বাজার থেকে পাংশা যেতে স্বপ্ল সময় লাগে তাই এই সড়ক দিয়ে যাই। বর্তমানে সড়কটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
মো. ইউনুস আলী বিশ্বাস বলেন, সড়কটি দ্রুত সংস্কার করা প্রয়োজন এবং সংস্কারের আগে পুকুরের সাইডে অবশ্যই প্যালাসাইড দিয়ে নিতে হবে। তা না হলে আবারো ভেঙে পড়বে।
পাট্টা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুর রব মুনা বিশ্বাস বলেন, সড়কটি সংস্কার করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।
এ বিষয়ে পাংশা উপ-সহকারী প্রকৌশলী মো. আব্দুল হাকিম বলেন, সড়ক ধসে যাওয়ার বিষয়ে আমার জানা নেই। সরেজমিন দেখে সড়কটি রিপিয়ারিংয়ের জন্য আবেদন করা হবে।
এমএসএম / জামান
মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত
ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত
শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড
দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি
লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ
মনোহরগঞ্জে কমিটিতে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা- ছাত্রদল নেতা মহসিন
ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের পক্ষে কোনো সুপারিশ নয়: পটিয়ায় বিএনপি নেতা খোরশেদ আলম
নড়াইলের শেখহাটিতে সারের ডিলারশীপ নিয়োগে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন