ফরিদপুরে কিশোরীকে গণধর্ষণের ঘটনায় আটক ৩
ফরিদপুর সদর উপজেলার টেপুরাকান্দি থেকে এক কিশোরীকে তুলে নিয়ে গণধর্ষণের ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। সোমবার (৮ নভেম্বর) রাতে বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। এ ঘটনার সথে সম্পৃক্ত আরো দুজনকে খুঁজছে পুলিশ।
আটককৃতরা হলো- আইজুদ্দিন মাতুব্বরের ডাঙ্গী গ্রামের শুকুর শেখের ছেলে আকাশ শেখ, একই এলাকার সালাম শেখের ছেলে রনি শেখ (১৮) এবং পুর্ব ডাঙ্গী গ্রামের আ. ওাজ্জাক শেখের ছেলে শিপন শেখ। এ ঘটনায় ধর্ষিতার পিতা বাদী হয়ে পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। অপর দুজন হলো- সোহাগ (১৯) ও অজ্ঞাত অটোচালক।
মঙ্গলবার (৯ নভেম্বর) কোতোয়ালি থানার কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা জানান, ৭ নভেম্বর রাত ১০টার দিকে ওই কিশোরী প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে রেব হলে কয়েকজন তাকে তুলে নিয়ে যায়। পরে একটি মাঠের মধ্যে নিয়ে কয়েকজন মিলে ধর্ষণ করে। ওই কিশোরী বাড়ি ফিরে সবাইকে বিষয়টি খুলে বললে গুরুতর আহতাবস্থায় ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়। ৮ নভেম্বর সোমবার সন্ধ্যা ৬টার দিকে বিষয়টি অবগত হওয়ার সাথে সাথে অভিযানে নামে পুলিশ। রাত পৌনে ২টার দিকে প্রধান আসামি আকাশকে আটক করলে সে ঘটনার বিষয়ে স্বীকারোক্তি দেয়। তার দেয়া স্বীকারোক্তি মোতাবেক অপর দুজনকে আটক করা হয়। মঙ্গলবার তাদের আদালতে উপস্থাপন করা হয় বলে জানান তিনি।
এমএসএম / জামান
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
Link Copied